অর্থনীতি
প্রভাষক, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় অর্থনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৩ প্রশ্ন: ‘ভূমির অর্থ হলো সেসব পদার্থ ও শক্তি, যা প্রকৃতি মানুষের সাহায্যের জন্য স্থল, পানি, বায়ু, আলো ও উত্তাপের মাধ্যমে মুক্ত হস্তে দান করে’— কে বলেছেন?উত্তর: মার্শাল।প্রশ্ন: ম্যালথাসের মতে জনসংখ্যা বৃদ্ধি রোধ হতে পারে কত ভাবে?উত্তর: দুইভাবে।প্রশ্ন: কোনটি শ্রমবিভাগের অসুবিধা নয়? উত্তর: উৎপাদন বৃদ্ধি।প্রশ্ন: বাংলাদেশের জনগণ শহরে বাস করে শতকরা কত ভাগ?উত্তর: ২০ ভাগ।প্রশ্ন: ‘উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা বোঝায়।’ —বলেছেন কে?উত্তর: ফ্রেসার।প্রশ্ন: ডাটাশিট ১৯৯১ অনুযায়ী বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?উত্তর: ২.০৩%।প্রশ্ন: আধুনিক বিশ্বের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান কোনটি?উত্তর: যৌথ মূলধনী কারবার।প্রশ্ন: ১৯০১ সালে এ দেশের জনসংখ্যা ছিল কত?উত্তর: ২ কোটি ৮৯ লাখ।প্রশ্ন: নিচের কোনটি জ্যামিতিক প্রগতি?উত্তর: ১, ২, ৪, ৮, ১৬...।প্রশ্ন: কী কারণে বাংলাদেশের শ্রমের যোগান কম হয়?উত্তর: শ্রমিক অদক্ষ বলে।প্রশ্ন: উদ্যোক্তার মূল কাজ কী? উত্তর: নীতি নির্ধারণ।প্রশ্ন: রবার্ট টমাস ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি প্রথম জানা যায় কবে?উত্তর: ১৭৯৮ সালে।প্রশ্ন: শ্রমবিভাজন কী?উত্তর: উৎপাদন প্রক্রিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা।প্রশ্ন: কোনো দেশের শ্রমের যোগান প্রধানত কয়টি বিষয়ের ওপর নির্ভর করে? উত্তর: দুটি।প্রশ্ন: উদ্যোক্তাকে ‘শিল্পাধিনায়ক’ বলছেন কে?উত্তর: মার্শাল।প্রশ্ন: ফ্রান্সে শতকরা কত ভাগ লোক শহরে বসবাস করে?উত্তর: ৭৯ ভাগ।প্রশ্ন: মূলধন গঠনের প্রধান উপাদান কী? উত্তর: সঞ্চয় বৃদ্ধি। অধ্যায়-৪ প্রশ্ন: বাংলাদেশের কৃষির অন্যতম প্রধান বৈশিষ্ট্য কী?উত্তর: জীবিকা অর্জনের জন্য শতকরা প্রায় ৭৫ ভাগ লোকের কৃষির ওপর নির্ভরশীলতা।প্রশ্ন: বাংলাদেশে কৃষির অন্যতম প্রধান সমস্যা কী?উত্তর: কৃষকদের অনভিজ্ঞতা।প্রশ্ন: কৃষিতে আধুনিক প্রযুক্তি বলতে কী বোঝায়?উত্তর: বিজ্ঞানসম্মত কলাকৌশল ও উপকরণের ব্যবহার।প্রশ্ন: বাংলাদেশে অব্যাহতভাবে চাষাবাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কিসের? উত্তর: পানি সেচ।প্রশ্ন: খাদ্যশস্য কী? উত্তর: ধান, গম ও আলু।প্রশ্ন: অর্থকরী ফসল কী? উত্তর: তুলা, রাবার ও পশম।প্রশ্ন: বাংলাদেশের মোট শ্রমশক্তির কত ভাগ কৃষিতে নিয়োজিত?উত্তর: ৬৩.২০ ভাগ।প্রশ্ন: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত?উত্তর: ১৯৬৭ সালে।প্রশ্ন: ধান চাষের জন্য উপযোগী বৃষ্টিপাত কত?উত্তর: ১০০ সেমি থেকে ৩৫০ সেমি বৃষ্টিপাত।প্রশ্ন: দেশে বার্ষিক ধান উৎপন্ন হয় কত?উত্তর: ১.৮০ কোটি মে. টন।প্রশ্ন: দেশে বার্ষিক গম উৎপন্ন হয় প্রায় কত?উত্তর: ১২ লক্ষ মে. টন।প্রশ্ন: দেশে চা বাগানের সংখ্যা কয়টি? উত্তর: ১৫৮টি।প্রশ্ন: দেশের কোথায় বেশি চা উৎপন্ন হয়?উত্তর: মৌলভীবাজার।প্রশ্ন: বাংলাদেশের শতকরা কত ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল? উত্তর: প্রায় ৭৫ ভাগ।প্রশ্ন: স্বকর্মসংস্থানের উদাহরণ কী? উত্তর: হাঁস-মুরগি পালন।প্রশ্ন: বাংলাদেশের অধিবাসীদের দ্বিতীয় খাদ্যশস্য কী?উত্তর: গম।প্রশ্ন: আমাদের মোট জাতীয় উৎপাদনের কত ভাগ কৃষি থেকে আসে?উত্তর: প্রায় ৪০ ভাগ।প্রশ্ন: বাংলাদেশ সরকারের আয়ের একটি বিরাট অংশ কোন খাত থেকে আসে? উত্তর: কৃষিখাত।প্রশ্ন: অর্থকরী ফসল কী? উত্তর: পাট, চা, আখ।প্রশ্ন: বাংলাদেশের কোন কোন জেলায় চা চাষ হয়?উত্তর: কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম।প্রশ্ন: বাংলাদেশে প্রতি একর জমিতে গড়ে কী পরিমাণ ধান উৎপাদিত হয়? উত্তর: অর্ধেক টনের বেশি।প্রশ্ন: কৃষির বৈশিষ্ট্য কী? উত্তর: জীবনধারণের জন্য চাষাবাদ।প্রশ্ন: স্বকর্মসংস্থান কী?উত্তর: ব্যক্তিগত উদ্যোগে কাজের ব্যবস্থা।প্রশ্ন: কোনটির অভাবে বাংলাদেশের মোট চাষযোগ্য জমির বেশ কিছু অংশ এখনো অনাবাদি রয়েছে?উত্তর: উপযুক্ত পানি সেচ ও নিষ্কাশন ব্যবস্থার অভাবে।প্রশ্ন: বাংলাদেশের কৃষি এখনো মূলত কিসের ওপর নির্ভরশীল?উত্তর: বৃষ্টিপাত।প্রশ্ন: বাংলাদেশের মোট আবাদি জমির কত ভাগে খাদ্যশস্য উৎপাদন করা হয়?উত্তর: প্রায় ৮০ ভাগ।প্রশ্ন: বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির কত ভাগ বর্গাদারি বা ভাগচাষি প্রথায় চাষাবাদ করা হয়?উত্তর: প্রায় ২৫ ভাগ।প্রশ্ন: মাংস উৎপাদনশীল কচি মুরগিকে ইংরেজিতে কী বলে?উত্তর: ব্রয়লার। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল