অর্থনীতি
প্রভাষক, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় অর্থনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৪ প্রশ্ন: ডিম পাড়া মুরগিকে ইংরেজিতে কী বলে?উত্তর: লেয়ার।প্রশ্ন: উন্নত ব্যবস্থাপনায় লেয়ার মুরগি বছরে কয়টি ডিম দেয়?উত্তর: ২৭০-২৮০টি।প্রশ্ন: তামাক চাষের জন্য কী ধরনের মাটি উপযুক্ত?উত্তর: হালকা দো-আঁশ মাটি।প্রশ্ন: সার শিল্প কেমন শিল্প? উত্তর: বৃহদায়তন শিল্প।প্রশ্ন: চা চাষের জন্য কী ধরনের মাটি উপযুক্ত?উত্তর: ঢালু দো-আঁশ মাটি।প্রশ্ন: বাংলাদেশে ৩০ ভাগ কৃষকের হাতে কত ভাগ জমি রয়েছে?উত্তর: প্রায় ৮০ ভাগ।প্রশ্ন: বাংলাদেশে বার্ষিক কত টন ধান উৎপন্ন হয়?উত্তর: প্রায় ১.৮ কোটি টন।প্রশ্ন: বাংলাদেশের অধিবাসীদের প্রধান পেশা কী?উত্তর: কৃষি।প্রশ্ন: বাংলাদেশের অর্জিত বৈদেশিক মুদ্রার কত ভাগ চা থেকে আসে?উত্তর: প্রায় ৭ ভাগ।প্রশ্ন: বৈদেশিক মুদ্রার শতকরা কত ভাগ পাট ও পাটজাত দ্রব্যের রপ্তানি থেকে পাওয়া যায়?উত্তর: ১৮ ভাগ।প্রশ্ন: আমাদের আবাদি জমির শতকরা কত ভাগে খাদ্যশস্য উৎপাদন করা হয়? উত্তর: ৮০ ভাগ।প্রশ্ন: জাতীয় আয়ের কত ভাগ কৃষি থেকে আসে?উত্তর: ৪০ ভাগ।প্রশ্ন: বাংলাদেশের মোট বনভূমি মোট ভূখণ্ডের শতকরা কত ভাগ?উত্তর: ১৭ ভাগ।প্রশ্ন: বাংলাদেশে কৃষির অন্যতম প্রধান সমস্যা কী?উত্তর: কৃষকদের অনভিজ্ঞতা।প্রশ্ন: মুক্ত জলাশয় কী? উত্তর: নদী, বিল।প্রশ্ন: খাকি কেম্বল ও জিনডিং কী?উত্তর: উন্নত জাতের মুরগি।প্রশ্ন: সিলেটের বনভূমিতে কী কী গাছ জন্মে?উত্তর: শিমুল, বনজাম, বাঁশ ও বেত।প্রশ্ন: আত্মপোষণমূলক কৃষিকাজের সঙ্গে সংশ্লিষ্ট কৃষক কার জন্য উৎপাদন করে?উত্তর: কেবল পরিবারের ভোগের জন্য।প্রশ্ন: বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির শতকরা কত ভাগ জমিতে বর্গাদারি বা ভাগচাষ প্রথায় চাষাবাদ করা হয়?উত্তর: ২৫ ভাগ।প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল কী?উত্তর: চা। অধ্যায়-৫ প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতিতে কত প্রকার শিল্প রয়েছে?উত্তর: তিন প্রকার।প্রশ্ন: বাংলাদেশের ক্ষুদ্র ও বৃহৎ শিল্পগুলো পরিচালিত হয় কিভাবে?উত্তর: সরকারি ও ব্যক্তিগত মালিকানাধীনে।প্রশ্ন: বাংলাদেশের দুটি সিমেন্ট কারখানা কোথায় অবস্থিতউত্তর: ছাতক ও চট্টগ্রামে।প্রশ্ন: বাংলাদেশের কোন কোন জেলায় রেশম চাষ হয়?উত্তর: রাজশাহী, বগুড়া, পাবনা।প্রশ্ন: বাংলাদেশের জাতীয় আয়ে শিল্পখাতের অবদান কত ভাগ?উত্তর: ১৫ ভাগ।প্রশ্ন: বৃহদায়তন শিল্প কাকে বলে?উত্তর: যে শিল্পে বেশি পুঁজি ও শ্রমিক প্রয়োজন।প্রশ্ন: ক্ষুদ্র শিল্পের উৎপাদিত দ্রব্য কোনটি? উত্তর: চামড়া।প্রশ্ন: কুটির শিল্পের উৎপাদিত দ্রব্য কোনগুলো?উত্তর: মাদুর, লাঙ্গল, গামছা।প্রশ্ন: বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত কোনটি?উত্তর: শিল্পোন্নয়ন।প্রশ্ন: বাংলাদেশের অধিকাংশ শিল্প কেমন?উত্তর: কৃষিভিত্তিক।প্রশ্ন: EPZ-এর অর্থ কী?উত্তর: Export processing zone.প্রশ্ন: বাংলাদেশের অধিকাংশ শিল্পের ভিত্তি কী?উত্তর: কৃষি।প্রশ্ন: বাংলাদেশে পাট শিল্পে কত লোক নিয়োজিত আছে?উত্তর: প্রায় ২ লাখ।প্রশ্ন: বাংলাদেশে কয়টি লৌহ ও ইস্পাত কারখানা আছে?উত্তর: একটি।প্রশ্ন: শিল্প উৎপাদন বাড়লে কী বাড়বে?উত্তর: রপ্তানি।প্রশ্ন: পৃথিবীর মোট উৎপাদিত পাটের কত ভাগ বাংলাদেশে উৎপাদিত হয়? উত্তর: প্রায় ৭৫ ভাগ।প্রশ্ন: বাংলাদেশে কোন সালে প্রথম পাটকল স্থাপন করা হয়?উত্তর: ১৯৫১ সালে।প্রশ্ন: অবিভক্ত ভারতে ব্রিটিশ আমলে কতটি পাটকল স্থাপিত হয়?উত্তর: ১০৮টি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল