অর্থনীতি
প্রভাষক, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় অর্থনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৫ প্রশ্ন: কোন সালে পাকশীতে নর্থবেঙ্গল পেপার মিল স্থাপিত হয়? উত্তর: ১৯৬৯ সালে।প্রশ্ন: বাংলাদেশে নিউজপ্রিন্ট কারখানা কোথায় অবস্থিত?উত্তর: খুলনায়।প্রশ্ন: বাংলাদেশের কোথায় কোথায় একটি করে হার্ডবোর্ড মিল আছে?উত্তর: ঢাকা, চট্টগ্রাম, খুলনায়।প্রশ্ন: বাংলাদেশে লৌহ ও ইস্পাত কারখানা কোন সালে স্থাপিত হয়? উত্তর: ১৯৬৭ সালে।প্রশ্ন: বাংলাদেশের একমাত্র লৌহ ও ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয়? উত্তর: চট্টগ্রামে।প্রশ্ন: খুলনার শিপইয়ার্ডে কী কী তৈরি করা হয়?উত্তর: বার্জ, টাগ ইত্যাদি।প্রশ্ন: আমাদের দেশের মোট রপ্তানি আয়ের কত ভাগ তৈরি পোশাক রপ্তানি থেকে আসে?উত্তর: প্রায় ৫৫ ভাগ।প্রশ্ন: ‘কর্ণফুলী পেপার মিল’ কোথায় অবস্থিত?উত্তর: চন্দ্রঘোনায়।প্রশ্ন: ‘৫ম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু’ কোনটি?উত্তর: গাবখান সেতু।প্রশ্ন: ‘৫ম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু’র দৈর্ঘ্য কত?উত্তর: ৯১৮ মিটার।প্রশ্ন: বর্তমান অর্থমন্ত্রী এম সাইফুর রহমান কতবার বাংলাদেশের বাজেট প্রদান করেন?উত্তর: নয় বার।প্রশ্ন: বাংলাদেশের প্রথম কাগজের কল কোনটি?উত্তর: কর্ণফুলী পেপার মিল।প্রশ্ন: বাংলাদেশে চুনাপাথর মজুদ রয়েছে কোথায়?উত্তর: সেন্টমার্টিন দ্বীপে।প্রশ্ন: বর্তমান বাংলাদেশে পাটকল আছে কয়টি?উত্তর: ৭৮টি।প্রশ্ন: বাংলাদেশে কয়টি চিনিকল আছে?উত্তর: ১৬টি।প্রশ্ন: বাংলাদেশে কয়টি সার কারখানা আছে?উত্তর: ৮টি।প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে বস্ত্র ও সুতাকলের সংখ্যা কয়টি?উত্তর: ৫৮টি।প্রশ্ন: বাংলাদেশ বিশ্বের কয়টি দেশে পণ্য রপ্তানি করে?উত্তর: ১০৭টি।প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতিতে প্রধানত কয় ধরনের শিল্প রয়েছে? উত্তর: তিন ধরনের।প্রশ্ন: কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহূত হয়? উত্তর: সিমেন্ট।প্রশ্ন: ১৯৭৬ সালে বাংলাদেশের পোশাক শিল্প কত টাকার পোশাক রপ্তানি করে? উত্তর: ১ লাখ টাকার।প্রশ্ন: রেশম শিল্পের উন্নয়নের জন্য কোন জেলায় ‘সেরিকালচার বোর্ড’ স্থাপন করা হয়েছে?উত্তর: রাজশাহীতে।প্রশ্ন: কত সালে ‘কর্ণফুলী পেপার মিল’ স্থাপিত হয়?উত্তর: ১৯৪৭ সালে।প্রশ্ন: দেশের প্রথম কাগজের কল ‘কর্ণফুলী পেপার মিল’ কত সালে চট্টগ্রামের চন্দ্রঘোনায় স্থাপিত হয়?উত্তর: ১৯৫৩ সালে।প্রশ্ন: বাংলাদেশের অ্যামোনিয়া সালফেট কারখানা কোথায় অবস্থিত? উত্তর: সিলেটে। অধ্যায়-৬ প্রশ্ন: বাজারের উপাদান কয়টি? উত্তর: চারটি।প্রশ্ন: আন্তর্জাতিক বাজারের দ্রব্য কী?উত্তর: তুলা, সোনা, পাট।প্রশ্ন: বর্তমান যুগে বাজারের বিস্তৃতি কোনটির ওপর নির্ভর করে কিসের ওপর? উত্তর: প্রচারের ওপর।প্রশ্ন: জাতীয় বাজারের দ্রব্য কী?উত্তর: চাল কাপড়, কাগজ, ওষুধ। প্রশ্ন: স্থানীয় বাজার কাকে বলে?উত্তর: যে বাজার একটি বিশেষ এলাকার মধ্যে সীমাবদ্ধ।প্রশ্ন: বিক্রেতার মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা হয়?উত্তর: ২ ভাগে।প্রশ্ন: একজন বিক্রেতার বাজারকে কী বলে?উত্তর: একচেটিয়া।প্রশ্ন: অতি দীর্ঘকালীন বাজার সাধারণত কত বছর স্থায়ী হয়? উত্তর: ১৫ থেকে ২০ বছর।প্রশ্ন: ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কী?উত্তর: অবাধ প্রতিযোগিতা।প্রশ্ন: মনোপলি বাজারে কতজন ক্রেতা? উত্তর: একজন।প্রশ্ন: বাই-লেটারাল মনোপলি বাজারে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা কত?উত্তর: একজন ক্রেতা ও একজন বিক্রেতা।প্রশ্ন: উদার বাণিজ্যনীতি বজায় থাকলে বাজার কেমন হয়?উত্তর: বিস্তৃত।প্রশ্ন: ভারসাম্য কী? উত্তর: চাহিদা ও যোগানের সমতা।প্রশ্ন: বাংলাদেশের বিদ্যুৎ, গ্যাস ও পানির বাজার কেমন?উত্তর: একচেটিয়া।প্রশ্ন: প্রয়োজনানুযায়ী দ্রব্যের জোগান বাড়ানো কিংবা কমানো যায় না—উত্তর: অতিস্বল্পকালীন বাজারে।প্রশ্ন: কোন ধরনের বাজারে খুব অল্পসংখ্যক বিক্রেতা দেখা যায়? উত্তর: অলিগোপলি।প্রশ্ন: স্থানীয় বাজারে কী বিক্রি হয়?উত্তর: শাকসবজি, দুধ, মাছ, মাংস।প্রশ্ন: সময় বা আয়তনের দিক বিবেচনায় বাজারকে কয় ভাগে ভাগ করা হয়।উত্তর: চার ভাগে বিভক্ত করা যায়।প্রশ্ন: কেবল একটি দাম বিরাজ করে কোন ধরনের বাজারে?উত্তর: একচেটিয়া বাজারে।প্রশ্ন: ‘অর্থ এমন জিনিস যা বিনিময়ের মাধ্যমে বা মূল্যের মান হিসেবে সাধারণভাবে ব্যবহূত’— বলেন কোন অর্থনীতিবিদ?উত্তর: আর পি কেন্ট।প্রশ্ন: কোন অর্থ ব্যবস্থায় অসংখ্য উৎপাদনকারীর মধ্যে প্রতিযোগিতা চলে? উত্তর: ধনতান্ত্রিক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল