অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় অর্থনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৬ প্রশ্ন: কোন অর্থ ব্যবস্থায় অসংখ্য উৎপাদনকারীর মধ্যে প্রতিযোগিতা চলে? উত্তর: ধনতান্ত্রিক।প্রশ্ন: বাজারে ক্রেতাদের দিক থেকে আসে দ্রব্যের কী?উত্তর: চাহিদা। ৭ম অধ্যায় প্রশ্ন: অর্থকে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন কী?উত্তর: সবার কাছে গ্রহণযোগ্য হওয়া।প্রশ্ন: কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা কী করতে পারে? উত্তর: কমাতে ও বাড়াতে পারে।প্রশ্ন: কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম ‘ফেডারেল রিজার্ভ সিস্টেম’?উত্তর: যুক্তরাষ্ট্র।প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংক কীভাবে জনগণকে সঞ্চয়ের উৎসাহ দেয়?উত্তর: সুদ দিয়ে।প্রশ্ন: কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়? উত্তর: ঋণদান করা।প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংকের কাজ কী? উত্তর: ঋণদান করা।প্রশ্ন: প্রামাণিক মুদ্রা বলতে কী বোঝায়?উত্তর: যে মুদ্রার দৃশ্যমান মূল্য ও ধাতব মূল্য সমান।প্রশ্ন: বিনিময়ের মাধ্যম কী? উত্তর: অর্থ।প্রশ্ন: অর্থ কী? উত্তর: বিনিময়ের মাধ্যম।প্রশ্ন: কোন ব্যাংক মুনাফা অর্জন করে না? উত্তর: কেন্দ্রীয় ব্যাংক।প্রশ্ন: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কোনটি?উত্তর: বাংলাদেশ ব্যাংক।প্রশ্ন: গ্রামীণ ব্যাংকের প্রধান উদ্দেশ্য কোনটি? উত্তর: দরিদ্র পুরুষ ও মহিলাদের বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান।প্রশ্ন: ‘যা সবই দেনা-পাওনা মেটাতে ও ঋণ পরিশোধ করতে ব্যবহার করে তাই অর্থ’— কে বলেছেন? উত্তর: জি ডি এইচ কোল।প্রশ্ন: দ্রব্য বিনিময় প্রথার মূল সমস্যা কী ছিল?উত্তর: মূল্য নির্ধারণ।প্রশ্ন: কোন ব্যাংক থেকে সরকার ঋণ গ্রহণ করে? উত্তর: বাংলাদেশ ব্যাংক।প্রশ্ন: বাংলাদেশ সরকারের আর্থিক উপদেষ্টা কে? উত্তর: বাংলাদেশ ব্যাংক।প্রশ্ন: কার পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা বিক্রয় করে? উত্তর: সরকারের।প্রশ্ন: দ্রব্য বিনিময় প্রথার শর্ত কয়টি? উত্তর: তিনটি।প্রশ্ন: বাংলাদেশ কৃষি ব্যাংক কোন সালে প্রতিষ্ঠিত?উত্তর: ১৯৭২ সালে।প্রশ্ন: বাংলাদেশ শিল্প ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে?উত্তর: ১৯৭২ সালে।প্রশ্ন: বাংলাদেশ শিল্প ব্যাংকের অনুমোদিত মূলধন কত?উত্তর: ২০০ কোটি টাকা।প্রশ্ন: বাংলাদেশ শিল্প ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য কয় জন?।উত্তর: ৯ জন।প্রশ্ন: গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর: ১৯৮৩ সালে।প্রশ্ন: গ্রামীণ ব্যাংকের অনুমোদিত মূলধন কত?উত্তর: ২৫ কোটি টাকা।প্রশ্ন: ৫ টাকা, ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা ও ৫০০ টাকার নোট বাংলাদেশে কী ধরনের মুদ্রা?উত্তর: অসীম বিহিত মুদ্রা।প্রশ্ন: ২৫ পয়সা, ৫০ পয়সা, ১ টাকা ও ৫ টাকার কয়েন বাংলাদেশে কী ধরনের মুদ্রা?উত্তর: প্রতীক মুদ্রা।প্রশ্ন: দ্রব্য বিনিময় প্রথার সমস্যা থেকে কী চালু হয়েছিল?উত্তর: মুদ্রার প্রচলন।প্রশ্ন: পৃথিবীর কয়টি দেশে ইসলামী ব্যাংক আছে? উত্তর: ২০টি।প্রশ্ন: ‘বিশ্বব্যাংক’ কোন ধরনের ব্যাংক?উত্তর: আন্তর্জাতিক ব্যাংক।প্রশ্ন: চেক, পে-অর্ডার, ভ্রমণকারীর চেক ইত্যাদি কী? উত্তর: ঋণপত্র।প্রশ্ন: ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে কোন ব্যাংক?উত্তর: কেন্দ্রীয় ব্যাংক।প্রশ্ন: বাংলাদেশে ১৯৮৩ সালে সর্বপ্রথম কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়?উত্তর: গ্রামীণ ব্যাংক।প্রশ্ন: চেক, ব্যাংক ড্রাফট, প্রাইজবন্ড কী মুদ্রা?।উত্তর: ঐচ্ছিক মুদ্রা।প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংকে সাধারণত কত ধরনের হিসাব খোলা যায়? উত্তর: তিন ধরনের।প্রশ্ন: বাংলাদেশের কোন ধরনের নোট অরূপান্তরযোগ্য কাগজি মুদ্রা?উত্তর: ১ টাকার নোট।প্রশ্ন: অর্থের কার্যাবলি কত প্রকার?। উত্তর: ৯ প্রকার।প্রশ্ন: জাপানের মুদ্রার নাম কী? উত্তর: ইয়েন।প্রশ্ন: বাংলাদেশ ব্যাংক শতকরা কত ভাগ বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখে?উত্তর: ৩০ ভাগ।প্রশ্ন: কোন ব্যাংককে স্বল্পমেয়াদি ঋণের কারবারি বলে?উত্তর: বাণিজ্যিক ব্যাংক।প্রশ্ন: বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা কত?উত্তর: ১১ জন।প্রশ্ন: প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে শস্য ও কৃষক বাঁচাতে কী প্রয়োজন? উত্তর: শস্যবীমা।প্রশ্ন: সবচেয়ে তরল সম্পদ কী? উত্তর: অর্থ।প্রশ্ন: কোন ব্যাংকটি ব্যতিক্রমধর্মী? উত্তর: গ্রামীণ ব্যাংক।প্রশ্ন: আমানত কত প্রকার? উত্তর: তিন প্রকার।প্রশ্ন: ব্যাংকে হিসাব খোলার সময় হিসাবধারীকে ব্যাংক থেকে কী দেওয়া হয়?উত্তর: একটি চেক বই, একটি পাস বই ও একটি জমা বই।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল