অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় অর্থনীতি বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৭ প্রশ্ন: দ্রব্য বিনিময় প্রথায় কিসের মাধ্যমে ঋণ পরিশোধ করতে হয়? উত্তর: দ্রব্যের মাধ্যমে। অধ্যায়-৮ প্রশ্ন: বাংলাদেশ সরকার কী উপায়ে অর্থ আয় করে?উত্তর: কর ও কর বহির্ভূত বিভিন্ন উৎস থেকে।প্রশ্ন: বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কী?। উত্তর: বাণিজ্য শুল্ক।প্রশ্ন: যে বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি দেখানো হয় তাকে কী বলে? উত্তর: ঘাটতি বাজেট বলে।প্রশ্ন: VAT কী? উত্তর: মূল্য সংযোজন কর।প্রশ্ন: VAT-এর পূর্ণ অর্থ কী? উত্তর: Value added taxপ্রশ্ন: বাণিজ্য শুল্ক কী?উত্তর: রপ্তানিকৃত ও আমদানিকৃত দ্রব্যসামগ্রীর ওপর ধার্যকৃত কর।প্রশ্ন: আয়কর কী?উত্তর: জনসাধারণের ব্যক্তিগত আয়ের ওপর ধার্যকৃত কর।প্রশ্ন: আয়কর কাদের ওপর ধার্য করা হয়?উত্তর: যাদের বার্ষিক আয় ৭৫ হাজার টাকা।প্রশ্ন: স্বাধীনতার পর সরকার কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেছে? উত্তর: ২৫ বিঘা।প্রশ্ন: বাংলাদেশ সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাত কী?উত্তর: প্রতিরক্ষা।প্রশ্ন: কোন সাল থেকে বাণিজ্যিক ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত করা হয়? উত্তর: ১৯৭২ সালে।প্রশ্ন: আয় ও ব্যয়ের সঠিক ইংরেজি প্রতিশব্দ কী?উত্তর: Income and Expenditure।প্রশ্ন: বাংলাদেশের শাসনকার্য পরিচালনায় কোন প্রতিষ্ঠান দায়িত্ব পালন করে? উত্তর: বেসামরিক প্রশাসন।প্রশ্ন: বর্তমান সরকার কোনটির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে?উত্তর: শিক্ষার ওপর।প্রশ্ন: রাজস্ব আদায়কারী বিভাগ কোনটি? উত্তর: শুল্ক বিভাগ।প্রশ্ন: দুস্থ মহিলা ভাতা প্রাপ্তির সংখ্যা কত? উত্তর: ৩ লাখ।প্রশ্ন: যে বাজেটে প্রস্তাবিত আয় ও ব্যয়ের পরিমাণ সমান থাকে তাকে কী বলে? উত্তর: সুষম বাজেট।প্রশ্ন: মূল্য সংযোজন কর কী? উত্তর: পরোক্ষ কর।প্রশ্ন: বাজেটকে প্রধানত ভাগ করা যায় কত ভাগে? উত্তর: দুই ভাগে।প্রশ্ন: দেশে পণ্যসামগ্রীর উৎপাদন থেকে ভোগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সংযোজিত মূল্যের ভিত্তিতে ধার্যকৃত করকে বলে কী?উত্তর: মূল্য সংযোজন কর।প্রশ্ন: দেশের উন্নয়নমূলক কাজের জন্য যে বাজেট করা হয় তাকে কী বলে? উত্তর: মূলধনী।প্রশ্ন: যে বাজেটে ব্যয়ের চেয়ে আয় বেশি দেখানো হয় তাকে কী বলে? উত্তর: উদ্বৃত্ত বাজেট।প্রশ্ন: রাজস্ব বাজেটে কয়টি অংশ থাকে?উত্তর: দুইটি।প্রশ্ন: জনস্বার্থে কোনো দ্রব্যের উৎপাদন খরচের যে অংশ সরকার বহন করে তাকে কী বলে?উত্তর: ভুর্তকি।প্রশ্ন: বন্যা ও ঘূর্ণিঝড়ে যে সরকারি অর্থ ব্যয় করা হয় তাকে কী বলে? উত্তর: অপ্রত্যাশিত ব্যয়।প্রশ্ন: চা, চিনি, তামাক, দিয়াশলাই প্রভৃতি দ্রব্যের ওপর কোন শুল্ক ধার্য করা হয়?উত্তর: আবগারী শুল্ক।প্রশ্ন: দেশের ভেতরে উৎপাদিত ও ব্যবহূত দ্রব্যসামগ্রীর ওপর আরোপিত করকে কী বলে? উত্তর: প্রত্যক্ষ কর।প্রশ্ন: ঘাটতি বাজেট কী? উত্তর: আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি।