অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীসৃজনশীল প্রশ্নোত্তর  প্রিয় পরিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।# ‘ক’ একটি দেশ, যে দেশে জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান অত্যন্ত নিচু। কৃষিভিত্তিক দেশ হওয়ায় অর্থনীতির চাকা অত্যন্ত মন্থর। বিপুল পরিমাণ জনগোষ্ঠী দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। সম্প্রতি দেশটি বিদেশি অনুদান নিয়ে কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার কারণে কিছু ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে।প্রশ্ন: ক. ভোগের ক্ষেত্রে ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে কোন অর্থব্যবস্থায়? প্রশ্ন: খ. সম্পদের স্বল্পতার সমস্যা বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. অর্থনৈতিক উন্নয়নের মাত্রা ও স্তরের ভিত্তিতে ‘ক’ কোন শ্রেণীর দেশ, ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. তুমি কি মনে করো, বিদেশি অনুদান নিয়ে দেশে সত্যিকার উন্নয়ন সম্ভব? এ বিষয়ে তোমার মতামত দাও।উত্তর: ক. ভোগের ক্ষেত্রে ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়।উত্তর: খ. সম্পদের স্বল্পতার জন্যই মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। এটিই সম্পদের স্বল্পতার সমস্যা। ব্যক্তি অথবা রাষ্ট্র—সব ক্ষেত্রেই প্রয়োজনের তুলনায় সম্পদ অপ্রতুল। অসীম অভাবের সঙ্গে সঙ্গে যদি সম্পদও ইচ্ছামতো ও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত, তবে কোনো অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হতো না। সুতরাং বলা যায়, সম্পদের স্বল্পতা থেকেই অর্থনৈতিক সমস্যার সৃষ্টি।উত্তর: গ. অর্থনৈতিক উন্নয়নের মাত্রা ও স্তরের ভিত্তিতে ‘ক’ একটি উন্নয়নশীল দেশ।উন্নয়নশীল দেশ বলতে যেসব দেশে পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে এবং জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান ক্রমেই বাড়ছে, সেসব দেশকে বোঝায়। এসব দেশে উন্নয়নের জন্য আর্থসামাজিক ভিত্তি গড়ে উঠেছে এবং দেশের অর্থনীতি ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এসব দেশে জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান উন্নত দেশের তুলনায় নিচু হলেও তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। মাথাপিছু আয় বৃদ্ধির প্রবণতা, উন্নয়ন কর্মসূচির গতিশীলতা, কৃষি ও শিল্পের ক্রম উন্নয়ন ইত্যাদি উন্নয়শীল দেশে প্রধান বৈশিষ্ট্য।দৃশ্যকল্পে ‘ক’ একটি দরিদ্র দেশ যেখানে মানুষের মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান অত্যন্ত নিচু। কৃষিভিত্তিক দেশ হওয়ায় অর্থনীতির চাকা অত্যন্ত মন্থর এবং বিপুল জনগোষ্ঠী দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। কিন্তু সম্প্রতি বিদেশি অনুদান নিয়ে দেশটিকে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদিত হচ্ছে, যা উন্নয়নশীল দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।ফলে দৃশ্যকল্পে বর্ণিত ‘ক’ একটি উন্নয়নশীল দেশ।উত্তর: ঘ. বিদেশি অনুদান নিয়ে দেশে সত্যিকার উন্নয়ন সম্ভব বলে আমি মনে করি। কেননা, বর্তমান বাস্তবতায় বিশ্বের সব উন্নয়নশীল দেশকেই সত্যিকার উন্নয়ন আনতে হলে বিদেশি অনুদান নিতে হবে।আমরা জানি, উন্নয়নশীল দেশে স্বল্প মাথাপিছু আয়, জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন হলেও পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের জন্য অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্পাদিত হচ্ছে। অধিক হারে উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নে এসব দেশকে বিদেশি অনুদান নিতে হয়। ‘ক’ দেশের বেলাও তা পরিলক্ষিত হচ্ছে। বেকারত্ব দূরীকরণ, ধনবৈষম্য হ্রাস, পরিকল্পিত উন্নয়ন, সামাজিক পরিবেশ তথা আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিদেশি অনুদানের কোনো বিকল্প নেই। এসব অনুদান যথাযথ কাজে লাগিয়ে উন্নয়নকে আরও অর্থবহ ও গতিশীল করা সম্ভব।সুতরাং আমি মনে করি, বিদেশি অনুদান নিয়ে তা কার্যকর বাস্তবায় করে ওই দেশে সত্যিকার উন্নয়ন সম্ভব।