অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তরপ্রিয় পরিক্ষার্থীরা, তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।# মি. আসাদ ও তাঁর ১০ জন ব্যবসায়িক বন্ধু মিলে ঢাকার অদূরে রূপগঞ্জে একটি বড় আকারের পোলট্রি ফার্ম গড়ে তোলেন। ঢাকার কাছে হওয়ায় অল্প কয়েক বছরেই তাঁরা প্রচুর লাভবান হন। এই ব্যবসা থেকে তাঁরা আরও কয়েকটি ব্যবসা গড়ে তোলেন। সম্প্রতি তাঁরা মেঘনাঘাটে কাগজশিল্পের একটি কারখানা স্থাপন করেন।প্রশ্ন: ক. মূলধন গঠনপ্রক্রিয়া কয়টি স্তরে বিভক্ত?প্রশ্ন: খ. আদমশুমারি কী, বুঝিয়ে লেখো।প্রশ্ন: গ. মি. আসাদ তাঁর বন্ধুদের নিয়ে যে পোলট্রি ফার্ম গড়ে তোলেন, তা কোন ধরনের ব্যবসা, ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. আসাদ তাঁর বন্ধুদের নিয়ে মেঘনাঘাটে যে কাগজশিল্প গড়ে তোলেন, বাংলাদেশের অর্থনীতিতে তার গুরুত্ব বর্ণনা করো।উত্তর: ক. মূলধন গঠনপ্রক্রিয়া তিনটি স্তরে বিভক্ত।উত্তর: খ. কোন দেশে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে সাধারণত ১০ বছর অন্তর দেশের জনসংখ্যার বিভিন্ন দিক জানার জন্য জরিপ পরিচালনা করা হয়। একেই আদমশুমারি বলে। জনসংখ্যার আয়তন, বৃদ্ধির হার ও জনসংখ্যার ঘনত্ব, স্ত্রী পুরুষের সংখ্যা ও অনুপাত, গ্রাম ও শহড়ের মধ্যে জনসংখ্যার বণ্টন, জন্মহার, মৃত্যুহার, আয়ুষ্কাল, শিশুমৃত্যুর হার, সাক্ষরতার হার ইত্যাদি পরিসংখ্যান নির্দিষ্ট ছকে সংগ্রহ করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত গণনাকারী বাড়ি-বাড়ি ঘুরে জনসংখ্যার ওপরের এসব তথ্য সংগ্রহ করেন। সংগৃহীত তথ্য প্রক্রিয়াজাত করে প্রথমে জেলাভিত্তিক ও পরে জাতীয়ভিত্তিক প্রতিবেদন তৈরি করেন, এটাই আদমশুমারি।উত্তর: গ. আসাদ তাঁর বন্ধুদের নিয়ে যে পোলট্রি ফার্ম গড়ে তোলেন, তা অংশীদারি কারবার।আমরা জানি, দুই বা ততোধিক ব্যক্তি একসঙ্গে যে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন, তাকে অংশীদারি কারবার বলে। অংশীদারের দায়-দায়িত্ব, কারবারের অর্থ সংগ্রহ, লাভ লোকসান, নতুন অংশীদার গ্রহণের শর্ত প্রভৃতি প্রয়োজনীয় বিষয়গুলো চুক্তিতে উল্লেখ থাকে। এ কারবারে কমপক্ষে দুজন ও সর্বাধিক ২০ অংশীদার থাকতে পারেন। অংশীদারেরা সম্মিলিতভাবে অথবা সব সদস্যের পক্ষ থেকে এক বা একাধিক সদস্য এ কারবার পরিচালনা করতে পারেন।দৃশ্যকল্পে আসাদ তাঁর ১০ জন বন্ধুকে নিয়ে ঢাকার অদূরে রূপগঞ্জে একটি বড় আকারের পোলট্রি ফার্ম গড়ে তোলেন। অল্প কয় বছরেই তাঁরা প্রচুর লাভবান হন। বিভিন্ন ধরনের ব্যবসার মধ্যে এটি কেবল অংশীদারি কারবারের সঙ্গে মিল রয়েছে। ফলে আসাদ তাঁর বন্ধুদের নিয়ে যে পোলট্রি ফার্ম গড়ে তোলেন, তা অংশীদারি কারবার।উত্তর: ঘ. আসাদ তাঁর বন্ধুদের নিয়ে মেঘনাঘাটে যে কাগজশিল্প গড়ে তোলেন, বাংলাদেশের অর্থনীতিতে তার গুরুত্ব অপরিসীম। কেননা, তাঁরা যে কাগজশিল্প গড়ে তোলেন, সেটি একটি বৃহদায়তন শিল্প। আমাদের দেশের অর্থনীতিতে এই শিল্পের ভূমিকা অপরিসীম।বৃহদায়তন শিল্প বলতে, যেসব শিল্পকারখানায় বেশি মূলধন ও কাঁচামাল এবং বেশিসংখ্যক শ্রমিক নিয়োগ করে বিপুল পরিমাণ দ্রব্য উৎপাদন করা হয়, তাকে বৃহদায়তন শিল্প বলে। বৃহৎ শিল্পের উৎপাদনে আধুনিক প্রযুক্তি এবং বেশি মাত্রায় মূলধন ব্যবহূত হয়। বাংলাদেশে প্রধান প্রধান বৃহৎ শিল্প হলো পাটশিল্প, বস্ত্রশিল্প, চিনিশিল্প, কাগজশিল্প, সারশিল্প ইত্যাদি।বাংলাদেশের মতো দেশে বৃহদায়তন শিল্পের গুরুত্ব অপরিসীম। শিল্পায়ন, কর্মসংস্থান, মাথাপিছু আয় বৃদ্ধি তথা মানুষের জীবনমান উন্নয়নে বৃহদায়তন শিল্পের বিকল্প নেই। বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। এ দেশে বিপুল পরিমাণ কর্মক্ষম মানুষ বেকারত্বের কষাঘাতে জর্জরিত। বেকারত্ব ঘুচিয়ে দেশের সামগ্রিক উন্নয়নে বৃহদায়তন শিল্পের ভূমিকা অনস্বীকার্য।দৃশ্যকল্পে আসাদ তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে প্রথমে একটি বড় আকারের পোলট্রি ফার্ম গড়ে তোলেন। এই ব্যবসা থেকে তাঁরা আরও কয়েকটি ব্যবসা গড়ে তোলেন। সম্প্রতি তাঁরা মেঘনাঘাটে একটি কাগজশিল্প কারখানা স্থাপন করেন। বৃহদায়তন শিল্প বিধায় এই শিল্পে প্রচুর লোকের কর্মসংস্থানের সুযোগ হবে।সুতরাং আসাদ তাঁর বন্ধুদের নিয়ে মেঘনাঘাটে যে কাগজশিল্প গড়ে তোলেন, বাংলাদেশের অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল