অর্থনীতি
বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ অর্থনীতি বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।৩১১. মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি?ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি সঠিক উত্তর: খ।৩১২. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কয়জন বিক্রেতা থাকে?ক. একজন খ. দুইজন গ. কয়েকজন ঘ. বহুসংখ্যক সঠিক উত্তর: ঘ।৩১৩. কয়েকজন বিক্রেতার বাজারকে কোন বাজার বলা হয়?ক. পূর্ণ প্রতিযোগিতার বাজার খ. একচেটিয়া বাজার গ. অলিগপলি ঘ. একচেটিয়া প্রতিযোগিতামূলক।সঠিক উত্তর: গ।৩১৪. বাংলাদেশে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান কত?ক. ৯% খ. ১২% গ. ১৫% ঘ. ১৮ %সঠিক উত্তর: গ।৩১৫. শিল্পায়নের জন্য আমাদের দেশে কোন দিকে নজর দেওয়া প্রয়োজন? ক. রপ্তানি বৃদ্ধির দিকে নজর দেওয়া খ. বিদ্যুৎসহ শক্তি সম্পদের উন্নয়ন গ. পররাষ্ট্রনীতির উন্নয়ন ঘ. শিক্ষা বিস্তারসঠিক উত্তর: খ।৩১৫. কৃষির আধুনিকায়নে প্রধান বাধা কোনটি?ক. অনাবাদি জমি খ. অনুপস্থিত ভূস্বামী গ. বর্গাদারি প্রথা ঘ. ভূমির উপবিভাগসঠিক উত্তর: ঘ।৩১৬. বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান খাত কোনটি?ক. শিল্প খ. কৃষি গ. ব্যবসা ঘ. আমদানি-রপ্তানিসঠিক উত্তর: খ।৩১৭. অর্থনৈতিক কাজ কোনটি?ক. ভিক্ষার মাধ্যমে অর্থ উপার্জন খ. শ্রমিকের কারখানায় কাজ গ. সন্তানের পরিচর্যা ঘ. শখ করে গান করাসঠিক উত্তর: খ।৩১৮. উৎপাদন বলতে বোঝায়—ক. কোনো কিছু সৃষ্টি করা খ. উপাদান সংগ্রহ বৃদ্ধি করা গ. উপযোগ সৃষ্টি করা ঘ. বিক্রয়ের জন্য নিয়ে আসাসঠিক উত্তর: গ।৩১৯. মূলধন গঠনপ্রক্রিয়ায় কয়টি স্তর রয়েছে?ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টিসঠিক উত্তর: ক।৩২০. কোনটির স্থায়িত্ব বেশি?ক. পাট খ. চাল গ. সোনা ঘ. তরিতরকারিসঠিক উত্তর: গ৩২১. কোনো দ্রব্যের চাহিদার চেয়ে যোগান বেশি হলে—i. দাম বাড়ে ii. দাম কমেiii. দাম স্থির থাকেনিচের কোনটি সঠিক?ক. i. খ. ii.গ. ii. ও iii.ঘ. i, ii. ও iii.সঠিক উত্তর: খ।৩২২. কয়েকজন বিক্রেতার বাজারকে কোন বাজার বলা হয়?ক. পূর্ণ প্রতিযোগিতার বাজার খ. একচেটিয়া বাজার গ. অলিগপলি ঘ. একচেটিয়া প্রতিযোগিতামূলকসঠিক উত্তর: গ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল