অর্থনীতি
বহুনির্বাচনী প্রশ্নোত্তর প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।নিচের অনুচ্ছেদটি পড়ে দুটি প্রশ্নের উত্তর দাও:রামীমের বাবা সাভারের একটি বৃহদায়তন কারখানায় কর্মরত। একদিন তিনি রামীমকে নিয়ে ওই কারখানায় যান। রামীম দেখে অবাক হয় ওই কারখানায় নিয়োজিত শ্রমিকদের অধিকাংশই নারী।৪০৬. রামীমের বাবা কোন কারখানায় কর্মরত?ক. সার কারখানা খ. গার্মেন্টস কারখানা গ. সিমেন্ট কারখানা ঘ. বস্ত্রশিল্পসঠিক উত্তর: খ।৪০৭. ওই শিল্প আমাদের দেশের — i. বেকার সমস্যা লাঘব করে ii. মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করে iii. রপ্তানি আয় বৃদ্ধিতে সহায়তা করে নিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iiiসঠিক উত্তর: ঘ।৪০৮. নিচের কোনগুলো খাদ্যশস্য?ক. ধান, পাট, আলু খ. ধান, গম, আলু গ. পাট, গম, চা ঘ. গম, আখ, চাসঠিক উত্তর: খ।৪০৯. বিক্রয় করের বিকল্প হিসেবে আরোপ করা হয় কোনটি?ক. আয়কর খ. ভূমিকর গ. সম্পত্তি কর ঘ. মূল্য সংযোজন করসঠিক উত্তর: ঘ।৪১০. কোনটি সুন্দরবনের বৃক্ষ?ক. সুন্দরী খ. শাল গ. গজারি ঘ. বনজামসঠিক উত্তর: ক।৪১১. বাংলাদেশের যেসব জেলায় রেশম চাষ হয়—ক. ময়মনসিংহ ও টাঙ্গাইল খ. রাজশাহী ও পাবনা গ. দিনাজপুর ও রংপুর ঘ. রাজশাহী ও নওয়াবগঞ্জসঠিক উত্তর: ঘ।৪১২. বাংলাদেশ সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাত কোনটি?ক. শিক্ষা খ. স্বাস্থ্য গ. প্রতিরক্ষা ঘ. পুলিশসঠিক উত্তর: ক।৪১৩. নিচের কোন খাতগুলো থেকে সরকার আয় করে থাকে?ক. রেলওয়ে ও প্রতিরক্ষা খ. রেলওয়ে ও বন গ. রেলওয়ে ও শিক্ষা ঘ. শিক্ষা ও পুলিশসঠিক উত্তর: খ।৪১৪. বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় প্রধান কাজ কোনটি?ক. অর্থ জমা রাখা খ. সঞ্চয় বৃদ্ধি করা গ. ঋণ দান করা ঘ. অর্থ স্থানান্তর করাসঠিক উত্তর: গ।নিচের অনুচ্ছেদটি পড়ে দুটি প্রশ্নের উত্তর দাও:সম্প্রতি ‘ক’ দেশে স্যান্ডিতে ব্যাপক ক্ষতি হয়। বহু ঘরবাড়ি ভেসে যায়; সরকারকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যের জন্য এলাকার অবকাঠামো উন্নয়নে বাজেটে আলাদা বরাদ্দ রাখতে হয়। ৪১৫. ‘ক’ দেশটিতে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকার কোন ধরনের ব্যয় করে?ক. অপ্রত্যাশিত ব্যয় খ. প্রশাসনিক ব্যয় গ. কল্যাণমূলক ব্যয় ঘ. স্বাস্থ্য খাতে ব্যয়সঠিক উত্তর: ক।৪১৬. ওই দেশের সরকার যে আলাদা ব্যয় করে থাকে, সেটি আসে — i. রাজস্ব বাজেটের উদ্বৃত্ত থেকে ii. অভ্যন্তরীণ ঋণ থেকে iii. রপ্তানি আয় থেকে নিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iiiসঠিক উত্তর: গ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল