অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও।আজিজ মিয়া একজন পেঁপেচাষি। তাঁর এলাকার রাস্তাঘাট কাঁচা থাকায় নিকটস্থ হাটে কম মূল্যে পেঁপে বিক্রি করেন। তিনি ভাবছেন, অর্থ থাকলে নদীপথে পেঁপেগুলো শহরে নিতে পারতেন। ৪২৬. আজিজ মিয়া পেঁপে কোন বাজারে বিক্রি করেন?ক. স্থানীয় খ. জাতীয় গ. আন্তর্জাতিক ঘ. স্বল্পকালীনসঠিক উত্তর: ক।৪২৭. আজিজ মিয়ার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে করণীয় —i. ব্যাপক প্রচারণা ii. সহজ শর্তে ঋণ প্রদান iii. যাতায়াতের ব্যবস্থার উন্নয়ন নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iiiসঠিক উত্তর: গ।৪৩০. উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটি?ক. সংগঠন খ. মূলধন গ. শ্রম ঘ. ভূমিসঠিক উত্তর: ঘ।৪৩১. উৎপাদিত প্রক্রিয়ায় শ্রম বিভাগের ফলে —i. উৎপাদন বাড়ে ii. যন্ত্রপাতির সদ্ব্যবহার হয় iii. সাধারণ কর্মদক্ষতা বাড়ে নিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iiiসঠিক উত্তর: গ।৪৩২.‘ক’ নির্দেশিত স্থানের মুদ্রা কোনটি?ক. হিসাবি খ. প্রতীক গ. ঐচ্ছিক ঘ. কাগজিসঠিক উত্তর: ঘ।৪৩৩. বাংলাদেশ বিমান সংস্থাটি কোন কারবারের অন্তর্ভুক্ত?ক. রাষ্ট্রীয় খ. সমবায় গ. অংশীদারি ঘ. যৌথ মূলধনীসঠিক উত্তর: ক।৪৩৪. বাংলাদেশের সবচেয়ে বড় বনভূমি কোনটি?ক. সিলেটের বন খ. মধুপুরের বনগ. দিনাজপুর ও রংপুরের বনভূমি ঘ. চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমিসঠিক উত্তর: ঘ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল