অর্থনীতি | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ২

২৯. সুযোগ ব্যয় বলতে বোঝায়—

i. একটি দ্রব্য পাওয়ার জন্য আরেকটি দ্রব্য ত্যাগ করা

ii. একসঙ্গে দুটি দ্রব্যই ত্যাগ

iii. অতি প্রয়োজনীয় দ্রব্যটি নির্বাচন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. শ্রমের জন্য প্রাপ্ত আয়কে কী বলে?

ক. মূলধন খ. বেতন

গ. মজুরি ঘ. লগ্নি

৩১. পুঁজি ব্যবহার করার জন্য পুঁজির মালিককে কী দেওয়া হয়?

ক. সুদ খ. উৎপাদন

গ. খাজনা ঘ. মুনাফা

৩২. ভূমির প্রাপ্ত আয়কে কী বলে?

ক. সুদ খ. উৎপাদন

গ. খাজনা ঘ. মুনাফা

৩৩. উদ্যোক্তা সব খরচ মিটিয়ে যে আয় করেন তাকে কী বলে?

ক. সুদ খ. উৎপাদন

গ. খাজনা ঘ. মুনাফা

৩৪. আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্যে রাখা হয় তাকে কী বলে?

ক. মজুত খ. সঞ্চয়

গ. বিনিময় ঘ. ভোগ

৩৫. আয় ও ভোগব্যয়ের পার্থক্যকে কী বলে?

ক. বিনিয়োগ খ. মূলধন

গ. সঞ্চয় ঘ. মুনাফা

৩৬. ভবিষ্যতের কথা চিন্তা করে আয়ের যে অংশ রেখে দেওয়া হয় তাকে কী বলে?

ক. সঞ্চয় খ. বিনিয়োগ

গ. মজুত ঘ. মূলধন

৩৭. S = Y - Cএটি কীসের সূত্র?

ক. সঞ্চয় খ. বিনিয়োগ

গ. আয় ঘ. যোগান

৩৮. ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমরা কী করি?

ক. সঞ্চয় খ. ব্যয়

গ. বিনিয়োগ ঘ. ভোগ

৩৯. সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে?

ক. মূলধন খ. সঞ্চয়

গ. বিনিয়োগ ঘ. মুনাফা

৪০. বিনিয়োগের ভিত্তি কী?

ক. সঞ্চয় খ. উৎপাদন

গ. আয় ঘ. মুনাফা

৪১. কীভাবে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়?

ক. আয়ের মাধ্যমে

খ. সঞ্চয়ের মাধ্যমে

গ. বিনিয়োগের মাধ্যমে

ঘ. মূলধনের মাধ্যমে

৪২. কোন উৎপাদিত উপকরণ মানুষ ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদন ব্যবহার করে?

ক. ভূমি খ. শ্রম

গ. মূলধন ঘ. সংগঠন

৪৩. সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে কী ধরনের সম্পর্ক?

ক. সঞ্চয় বাড়লে বিনিয়োগ কমে

খ. সঞ্চয় বাড়লে বিনিয়োগ স্থির হয়

গ. সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে

ঘ. সঞ্চয় কমলে বিনিয়োগ বাড়ে

৪৪. ব্যক্তির সঞ্চয় নির্ভর করে—

i. দূরদৃষ্টির ওপর

ii. সুদের হারের ওপর

iii. সামাজিক নিরাপত্তার ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ২৯. গ ৩০. গ ৩১. ক ৩২. গ

৩৩. ঘ ৩৪. খ ৩৫. গ ৩৬. ক ৩৭. ক ৩৮. ক ৩৯. গ ৪০.ক ৪১. গ ৪২. গ ৪৩. গ ৪৪. ঘ


মুহাম্মদ শামীম, শিক্ষকবিএসএনএম স্কুল, ঢাকা