অর্থনীতি | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ২

৪৫. অর্থনৈতিক কার্যাবলিকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

৪৬. মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রেরণা কী?

ক. অর্থ উপার্জন

খ. অভাব পূরণ

গ. সম্পদ আহরণ

ঘ. জীবিকা নির্বাহ

৪৭. বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের দিক দিয়ে কোন খাতটি সবচেয়ে বড়?

ক. শিল্প খাত খ. কৃষি খাত

গ. সেবা খাত ঘ. মৎস্য খাত

৪৮. বাংলাদেশের আয়ে কোন খাতের অবদান ক্রমেই কমছে?

ক. কৃষি খ. শিল্প

গ. সেবা ঘ. খনিজ ও খনন

৪৯. বাংলাদেশের মোট জনশক্তির প্রায় কত ভাগ শ্রমিক কৃষিতে নিয়োজিত?

ক. ৩৩ খ. ৫০

গ. ৬০ ঘ. ৭৫

৫০. অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ—

i. অভাব পূরণ করে

ii. অর্থ উপার্জন করে

iii. জীবনধারণের জন্য ব্যয় করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫১. কৃষিবহির্ভূত অর্থনৈতিক কাজ হলো—

i. পোশাকশিল্পের কাজ

ii. হাঁস–মুরগি প্রতিপালন

iii. ডাক্তারি পেশা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪৫. ক ৪৬. খ ৪৭. খ ৪৮. ক ৪৯. খ ৫০. ঘ ৫১. খ


মুহাম্মদ শামীম, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা