অর্থনীতি | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৩

২১. যে বিধি দ্রব্যের দাম ও জোগানের মধ্যে সমমুখী সম্পর্ক প্রদর্শন করে তাকে কী বলে?

ক. চাহিদা বিধি খ. জোগান বিধি

গ. উৎপাদন বিধি ঘ. উপযোগ বিধি

২২. জোগানসূচিতে কিসের প্রতিফলন ঘটে?

ক. চাহিদা ও জোগানের বৈষম্যের

খ. দাম ও চাহিদার সম্পর্ক

গ. জোগান ও চাহিদার সম্পর্ক

ঘ. জোগান বিধির

২৩. জোগান বিধিটি কার দৃষ্টিকোণ হতে চিন্তা
করা হয়?

ক. ক্রেতার খ. ভোক্তার

গ. উৎপাদকের ঘ. সঞ্চয়কারীর

২৪. কোনো দ্রব্যের জোগান সংজ্ঞায়িত করতে বিবেচ্য বিষয় কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

২৫. জোগান রেখা কোন দিকে ঊর্ধ্বগামী?

ক. বাঁ থেকে ডান দিকে ঊর্ধ্বগামী

খ. ডান থেকে বাঁ দিকে ঊর্ধ্বগামী

গ. বাঁ থেকে ডানে নিম্নগামী

ঘ. ডান থেকে বাঁয়ে নিম্নগামী

২৬. দ্রব্যের জোগানের হ্রাস–বৃদ্ধি কোনটির ওপর নির্ভরশীল?

ক. চাহিদা খ. আয়

গ. সামর্থ্য ঘ. দাম

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১. খ ২২. ঘ ২৩. গ ২৪. খ ২৫. ক ২৬. ঘ