অর্থনীতি | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থনীতি

অধ্যায়–৩

৩৩. বিক্রেতা কেমন দামে দ্রব্য বিক্রি করতে চায়?

ক. সর্বোচ্চ দামে খ. সর্বনিম্ন দামে

গ. ইচ্ছামাফিক দামে ঘ. চাহিদা অনুপাতে

৩৪. ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য ক্রয়–বিক্রয় হয় তাকে কী বলে?

ক. ভারসাম্য পরিমাণ খ. ভারসাম্য চাহিদা

গ. ভারসাম্য দাম ঘ. ভারসাম্য জোগান

৩৫. কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে
কী বলে?

ক. উপযোগ খ. উৎপাদন

গ. ভোগ ঘ. বিনিয়োগ

৩৬. অর্থনীতিতে ভোগের অর্থ কী?

ক. উপযোগ বৃদ্ধি

খ. উপযোগ সৃষ্টি

গ. উপযোগের ক্ষমতা

ঘ. উপযোগের ব্যবহার

৩৭. ভোগের পরিমাণ বাড়লে মোট উপযোগের কী হয়?

ক. ক্রমহ্রাসমান হারে বাড়ে

খ. ক্রমবর্ধমান হারে বাড়ে

গ. ক্রমহ্রাসমান হারে কমে

ঘ. সমহারে বাড়ে

৩৮. ভোক্তা দ্রব্য ধ্বংস করতে পারে না কেন?

ক. নিঃশেষ করে বলে

খ. খেয়ে ফেলে বলে

গ. উপযোগ গ্রহণ করে বলে

ঘ. নষ্ট করে বলে

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩৩. ক ৩৪. ক ৩৫. ক ৩৬. ঘ ৩৭. ক ৩৮. গ