অর্থনীতি | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়–৩

৩৯. মোট উপযোগ যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন কত হবে?

ক. ধনাত্মক খ. ঋণাত্মক

গ. শূন্য ঘ. সর্বনিম্ন

৪০. প্রান্তিক উপযোগ কী হলে মোট উপযোগ সর্বোচ্চ হবে?

ক.ধনাত্মক খ. ঋণাত্মক

গ. শূন্য ঘ. সমান

৪১. দামের সাথে চাহিদার কী ধরনের
সম্পর্ক?

ক. সমমুখী খ. ঊর্ধ্বমুখী

গ. বিপরীতমুখী ঘ. ঘনিষ্ঠ

৪২. কোনো দ্রব্যের চাহিদা অধিক নির্ভর করে কিসের উপর?

ক. দ্রব্যের জোগানের ওপর

খ. ভোক্তার রুচির ওপর

গ. দ্রব্যের মূল্যের ওপর

ঘ. বিকল্প দ্রব্যের ওপর

৪৩. আয় কী অবস্থায় থাকলে চাহিদা বিধি কার্যকর হবে?

ক. অপরিবর্তিত থাকলে

খ. বেশি হলে

গ. কমে গেলে

ঘ. হ্রাস–বৃদ্ধি

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩৯. গ ৪০. গ ৪১. গ ৪২. গ ৪৩. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মুহাম্মদ শামীম, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা