অধ্যায় ৩
৪৪. চাহিদা রেখার আকৃতি কী রূপ?
ক. বাঁ দিকে নিম্নগামী
খ. ডান দিকে নিম্নগামী
গ. ডান দিকে ঊর্ধ্বগামী
ঘ. ভূমির সমান্তরাল
৪৫. চাহিদাসূচির অপর নাম কী?
ক. জোগান সূচি
খ. চাহিদা তালিকা
গ. চাহিদা ছক
ঘ. প্রান্তিক চাহিদা
৪৬. দ্রব্যের জোগান কিসের ওপর নির্ভর করে?
ক. ক্রেতার চাহিদার ওপর
খ. দ্রব্যের দামের ওপর
গ. উৎপাদনের পরিমাণের ওপর
ঘ. উৎপাদন খরচের ওপর
৪৭. দ্রব্যের জোগানের হ্রাস–বৃদ্ধি কোনটির ওপর নির্ভরশীল?
ক. চাহিদা খ. আয়
গ. সামর্থ্য ঘ. দাম
৪৮. জোগান সূচিতে কিসের প্রতিফলন ঘটে?
ক. চাহিদা ও জোগানের বৈষম্য
খ. দাম ও চাহিদার বৈষম্য
গ. জোগান ও চাহিদার সম্পর্ক
ঘ. জোগান বিধির
৪৯. জোগানের সঙ্গে বিবেচ্য বিষয় কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৫টি ঘ. ৮টি
৫০. চাহিদা ও জোগান রেখার মিলিত বিন্দুকে কী বলে?
ক. জোগান বিন্দু খ. ভারসাম্য বিন্দু
গ. চাহিদা বিন্দু ঘ. প্রান্তিক চাহিদা
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৪৪. খ ৪৫. খ ৪৬. খ ৪৭. ঘ ৪৮. ঘ ৪৯.খ ৫০.খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ শামীম, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা