অর্থনীতি | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৬

১৫. কোন পদ্ধতিতে জাতীয় আয় হলো উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণগুলোর প্রাপ্ত আয়ের সমষ্টি?

ক. উৎপাদন পদ্ধতি

খ. আয় পদ্ধতি

গ. ব্যয় পদ্ধতি

ঘ. ভোগ পদ্ধতি

১৬. মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট স্তরের কম হলে এই দেশটির প্রকৃতি কী হবে?

ক. উন্নত খ. অনুন্নত

গ. স্বল্পোন্নত ঘ. ধনতান্ত্রিক

১৭. মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়—

i. চূড়ান্ত দ্রব্য যোগ করে

ii. চূড়ান্ত সেবার মূল্য যোগ করে

iii. মধ্যবর্তী দ্রব্য যোগ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

১৮. সমাজের মোট ব্যয় বলতে বোঝায়—

i. জনগণের ভোগ ব্যয়

ii. জনগণের বিনিয়োগ ব্যয়

iii. সরকারি ব্যয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

১৯. মোট দেশজ উৎপাদনের গুরুত্বপূর্ণ মৌলিক নির্ধারক কোনটি?

ক. শ্রম খ. ভূমি

গ. মূলধন ঘ. প্রযুক্তি

২০. Mobility শব্দের অর্থ কী?

ক. মূলধন

খ. নির্ধারক

গ. সচতলতা

ঘ. প্রযুক্তি

২১. কোনো নির্দিষ্ট আর্থিক বছরে মোট দেশজ উৎপাদনকে মোট জনসংখ্যার দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?

ক. বার্ষিক আয়

খ. জাতীয় উৎপাদন

গ. মাথাপিছু জিডিপি

ঘ. নিজ আয়

২২. উৎপাদন ক্ষেত্রে কোনটিকে প্রযুক্তি হিসেবে ধরা হয়?

ক. উফশী বীজ

খ. দক্ষ শ্রমিক

গ. প্রাকৃতিক সম্পদ

ঘ. ১০০ টাকার নতুন ডলার

২৩. কোনটির উপর মোট দেশজ উৎপাদন নির্ভর করে?

ক. মূলধন ও প্রযুক্তি

খ. মাথাপিছু আয়

গ. মাধ্যমিক দ্রব্য ও সেবা

ঘ. বাণিজ্য খাত

২৪. নিচের কোনটি দেশজ উৎপাদন বৃদ্ধির সহায়ক?

ক. দক্ষ ও কর্মক্ষম শ্রমিক

খ. ট্রেড ইউনিয়ন

গ. বেকার শ্রমিক

ঘ. কর্মবিমুখ শ্রমিক

২৫. কীসের ওপর মোট দেশজ উৎপাদন বহুলাংশে নির্ভর করে?

ক. সচলতা খ. ভূমি

গ. প্রযুক্তি ঘ. শ্রম

২৬. মোট দেশজ উৎপাদন নির্ভর করে—

i. ভূমির ওপর ii. মূলধনের ওপর

iii. সরকারের ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. ঘ ১৯. গ ২০. গ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. ক ২৫. গ ২৬. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


শামিমুর হাসান
শিক্ষক, মতিঝিল মডেল স্কুল ও কলেজ, ঢাকা