অধ্যায় ৬
২৭. মাথাপিছু আয়ের সূচক দ্বারা সহজেই পরিমাপ করা যায়—
i. দেশটি উন্নত কিনা
ii. দেশটি অনুন্নত কিনা
iii. দেশটি উন্নয়নশীল কিনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
২৮. মূলধনী লাভ–ক্ষতি জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে কী?
ক. প্রযোজ্য খ. নিষিদ্ধ
গ. বিবেচ্য ঘ. অবিবেচ্য
২৯. জাতীয় আয় গণনার সময় মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা যা করতে হয়—
ক. যোগ করতে হয় খ. ভাগ করতে হয়
গ. গুণ করতে হয় ঘ. বাদ দিতে হয়
৩০. জাতীয় আয় গণনার সময় নিচের কোনটি ধরা হয়?
ক. চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য
খ. মাধ্যমিক দ্রব্য ও সেবার মূল্য
গ. সরকারি ঋণ
ঘ. দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়
৩১. কোন ধরনের ঋণ জাতীয় উৎপাদনে কোনো ভূমিকা রাখে না?
ক. সরকারি ঋণ খ. বেসরকারি ঋণ
গ. বিশ্ব ব্যাংকের ঋণ ঘ. যুদ্ধকালীন ঋণ
৩২. জাতীয় আয় গণনায় কোনটি বিবেচিত হয় না?
ক. চূড়ান্ত দ্রব্য খ. আমদানি–রপ্তানি
গ. বেআইনি আয় ঘ. বর্তমান পণ্য
৩৩. মোট দেশজ উৎপাদনের হিসাববহির্ভূত বিষয়ের মধ্যে অন্যতম হলো—
i. মূলধনী লাভ–ক্ষতি
ii. মাধ্যমিক দ্রব্য ও সেবা
iii. মূল্যহীন দ্রব্য ও সেবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৬: ২৭. ঘ ২৮. ঘ ২৯. ঘ ৩০. ক ৩১. ঘ ৩২. গ ৩৩. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শামিমুর হাসান, শিক্ষক, মতিঝিল মডেল স্কুল ও কলেজ, ঢাকা