অর্থনীতি | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৬

৩৪. জাতীয় আয় বিবেচনা করা হয় না এমন দ্রব্য হলো—

i. মহাজনি সুদ

ii. কালোবাজারির অর্জিত আয়

iii. দোকানদারের বার্ষিক আয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

৩৫. প্রতিরক্ষা খাতে GDP হিসাব করা হয় কোন দিক থেকে?

ক. আয় খ. ব্যয়

গ. বাজারমূল্য ঘ. বিক্রয় মূল্য

৩৬. একটি দেশের ভৌগোলিক সীমানার
মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে কী বলে?

ক. নিট জাতীয় আয়

খ. মাথাপিছু আয়

গ. মোট দেশজ উৎপাদন

ঘ.মোট জাতীয় আয়

৩৭. জাতীয় আয় গণনার সময় কোন পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচিত হয়?

ক. মূলধনী খ. চূড়ান্ত

গ. মাধ্যমিক ঘ. প্রাথমিক

৩৮. মূলধন ব্যবহারজনিত অপচয় ব্যয়কে কী দ্বারা প্রকাশ করা হয়?

ক. CCA খ. NNP

গ. NNI ঘ. GNP

৩৯. মোট জাতীয় উৎপাদনকে কী দ্বারা প্রকাশ করা হয়?

ক. NNI খ. GNI

গ. GNP ঘ. GDP

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৩৪. ক ৩৫. খ ৩৬. গ ৩৭. খ ৩৮. ক ৩৯. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


শামিমুর হাসান
শিক্ষক, মতিঝিল মডেল স্কুল ও কলেজ, ঢাকা