অধ্যায় ৯
১২. কীভাবে একটি রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়?
ক. স্বল্প প্রাকৃতিক সম্পদে
খ. শ্রমিকের অভাবে
গ. রাজনৈতিক অস্থিতিশীলতায়
ঘ. প্রাথমিক পণ্যের স্বল্পতায়
১৩. উন্নত দেশের বৈশিষ্ট্য হলো—
i. পর্যাপ্ত মূলধন
ii. কৃষিভিত্তিক অর্থনীতি
iii. রাজনৈতিক স্থিতিশীলতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. কোন দেশের কৃষি উৎপাদন ব্যবস্থা ও প্রযুক্তি সনাতনী?
ক. উন্নত খ. অতি উন্নত
গ. অনুন্নত ঘ. পুঁজিবাদী
১৫. অনুন্নত দেশে দারিদ্র্যের দুষ্টচক্র বিরাজমান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কিসের ওপর নির্ভরশীল?
ক. স্থবিরতা খ. অতি দ্রুততা
গ. বর্ধনশীল ঘ. মন্থর
১৬. অনুন্নত দেশে বাণিজ্যের ভারসাম্য কী রূপ থাকে?
ক. সুষম খ. অনুকূল
গ. ঘাটতি ঘ. উদ্ধৃত্ত
১৭. অনুন্নত দেশে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক?
ক. আমদানি>রপ্তানি খ. আমদানি<রপ্তানি
গ. আমদানি= রপ্তানি ঘ. আমদানি/রপ্তানি
সঠিক উত্তর
অধ্যায় ৯: ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. গ ১৭. ক