অর্থনীতি | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৯

৩০. ‘একটি দেশ দরিদ্র, কারণ সে দরিদ্র’ উক্তিটি কার?

ক. লর্ড কেইনস

খ. আলফ্রেড মার্শাল

গ. র৵াগনার নার্কস

ঘ. লায়নেল রবিনস

৩১. ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৭৫ খ.১৯৮০

গ. ১৯৯২ ঘ. ১৯৭২

৩২. কী কারণে মৌসুমি বেকারত্ব দেখা যায়?

ক. প্রাকৃতিক খ. সামাজিক

গ. অর্থনৈতিক ঘ. ব্যক্তিগত

৩৩. মজুরিভিত্তিক কোনো কাজ না পাওয়াকে কী বলে?

ক. শ্রমমুক্ত খ. বিশ্রাম

গ. বেকারত্ব ঘ. দারিদ্র্য

৩৪. একজন বেকারের মধ্যে কয়টি বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

ক. ৩টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি

৩৫. প্রচ্ছন্ন বেকারদের প্রান্তিক উৎপাদনশীলতা কত?

ক. শূন্য খ. ঋণাত্মক

গ. একের বেশি ঘ. অসীম

৩৬. পেশা পরিবর্তনের কারণে কোন ধরনের বেকারত্বের সৃষ্টি হয়?

ক. মৌসুমি খ. ছদ্মবেশী

গ. প্রচ্ছন্ন ঘ. সাময়িক

৩৭. রাজনৈতিক অস্থিতিশীলতার ফলে অর্থনীতিতে কোনটি ঘটবে?

ক. উৎপাদন বৃদ্ধি পাবে

খ. উৎপাদন স্থির থাকবে

গ. বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে

ঘ. বৈদেশিক বিনিয়োগ হ্রাস পাবে

৩৭. অনুন্নত দেশের কৃষি ব্যবস্থায় কী ধরনের বেকারত্ব বিদ্যমান?

৩৮. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বেকার সমস্যা সমাধানের জন্য কোনটি প্রযোজ্য?

ক. বিনোদন নিশ্চিত করা

খ. শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা

গ. রাজনৈতিক সংস্কার

ঘ. পুরাতন কর্মচারী ছাঁটাই

৩৯. গ্রামীণ অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধির জন্য কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে কোন শিল্পপ্রতিষ্ঠান করা উচিত?

ক. বৃহদায়তন শিল্প

খ. মাঝারি শিল্প

গ. কৃষিভিত্তিক শিল্প

ঘ. ইপিজেড

৪০. নিচের কোনটি কৃষি খাতের ছদ্মবেশী বেকারত্ব দূরীকরণের উপায়?

ক. শিল্প খাতে শ্রমিকের স্থানান্তর

খ. বছরে একটি ফসল উৎপাদন

গ. কৃষিতে বিনিয়োগ কমানো

ঘ. সারা বছর ধান কাটা

৪১. গ্রামীণ বেকারত্ব দূরীকরণে কী করণীয়?

ক. বৃহৎ শিল্প স্থাপন

খ. ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন

গ. চাষাবাদ বাড়ানো

ঘ. মূলধন বাড়ানো

৪২. শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে যদি—

i. শিল্পের উন্নয়ন হয়

ii. শিল্পের যান্ত্রিক কৌশলগত উন্নয়ন হয়

iii. শিল্পে বিনিয়োগ কমানো যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৯: ৩০. গ ৩১. ঘ ৩২. ক ৩৩. গ

৩৪. খ ৩৫. ক ৩৬. ঘ ৩৭. ঘ ৩৮. খ ৩৯. গ ৪০. ক ৪১. খ ৪২. ক