অধ্যায় ৬
৬৯. একটি দেশের নাগরিকগণের বিদেশে বিনিয়োগ ও শ্রমের আয় থেকে তাদের নিজ দেশে বিদেশিদের বিনিয়োগ ও শ্রমের আয়ের বিয়োগফলকে কী বলে?
ক. মোট দেশজ উৎপাদন
খ. নিট উপাদান আয়
গ. মোট জাতীয় আয়
ঘ. নিট জাতীয় উৎপাদন
৭০. জাতীয় আয়ের কোন ধারণায় বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের দ্বারা সৃষ্ট উৎপাদন ধরা হয় না?
ক. মোট জাতীয় উৎপাদনে
খ. মোট দেশজ উৎপাদনে
গ. নিট জাতীয় উৎপাদনে
ঘ. মাথাপিছু আয়ে
৭১. নিট জাতীয় উৎপাদনের বিবেচ্য বিষয় হলো—
i. চূড়ান্ত পর্যায়ের দ্রব্য
ii. চূড়ান্ত পর্যায়ের সেবা
iii. মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭২. উৎপাদন পদ্ধতিতে কোনটি বিবেচনায় আনা হয়?
ক. প্রাথমিক দ্রব্য
খ. অপ্রস্তুতকৃত দ্রব্য
গ. মাধ্যমিক দ্রব্য
ঘ. চূড়ান্ত দ্রব্য
৭৩. ভূমির প্রাপ্ত আয় কোনটি?
ক. মজুরি খ. খাজনা
গ. মুনাফা ঘ. সংগঠন
৭৪. কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল জাতীয় আয়ের কোন পদ্ধতির আওতাভুক্ত?
ক. উৎপাদন পদ্ধতি
খ. আয় পদ্ধতি
গ. ব্যয় পদ্ধতি
ঘ. বণ্টন পদ্ধতি
৭৫. দেশের ১৫টি খাতের কী যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়?
ক. ভোগমূল্য
খ. বিনিয়োগমূল্য
গ. বাজারমূল্য
ঘ. উৎপাদনমূল্য
৭৬. কোনটির অভাবে বাংলাদেশ মোট জাতীয় আয় ও মোট দেশজ উৎপাদন বৃদ্ধি করতে অক্ষম?
ক. ভূমি খ. শ্রম
গ. মূলধন ঘ. প্রযুক্তি
৭৭. ভূমি, মূলধন, প্রযুক্তি, সচলতা এগুলোকে কী বলে?
ক. বিনিয়োগের নির্ধারক
খ. মোট দেশজ উৎপাদন এর নির্ধারক
গ. মাথাপিছু আয়ের নির্ধারক
ঘ. ব্যয়ের নির্ধারক
৭৮. বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক কোনটি?
ক. মূলধন খ. শ্রম
গ. প্রযুক্তি
ঘ. ভূমি ও প্রাকৃতিক সম্পদ
৭৯. দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?
ক. নিট আয় খ. প্রান্তিক আয়
গ. মাথাপিছু আয় ঘ. মোট আয়
৮০. জাতীয় আয় গণনায় লাভ-ক্ষতির প্রভাব কী রূপ?
ক. শূন্য খ. ধনাত্মক
গ. অসীম ঘ. ঋণাত্মক
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৬৯. ক ৭০. খ ৭১. ঘ ৭২. ঘ ৭৩. খ ৭৪. ক ৭৫. ঘ ৭৬.গ ৭৭. খ ৭৮. ঘ. ৭৯. গ ৮০. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ শামীম, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল, ঢাকা