অর্থনীতি | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ২

১. অপ্রাচুর্যতা কথাটির অর্থ কী?

ক. যোগানের তুলনায় চাহিদা সীমাবদ্ধ

খ. চাহিদার তুলনায় যোগান সীমাবদ্ধ

গ. সম্পদের পরিমাণ অসীম

ঘ. চাহিদা ও যোগানের পরিমাণ সমান

২. বাহ্যিকতা বলতে কী বোঝায়?

ক. পরিবর্তনযোগ্যতা

খ. দৃশ্যমানতা

গ. হস্তান্তরযোগ্যতা

ঘ. অদৃশ্যমানতা

৩. যেসব দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা যায় তাকে কী বলে?

ক. উপযোগ খ. সম্পদ

গ. চাহিদা ঘ. দ্রব্য

৪. বাহ্যিকতা কিসের বৈশিষ্ট্য?

ক. সম্পদের

খ. উপযোগের

গ. অভাবের

ঘ. চারিত্রিক গুণাবলি

৫. অর্থনীতির ভাষায় নিচের কোনটি সম্পদ?

ক. মাতৃস্নেহ খ. নার্সের সেবা

গ. সন্তান লালন ঘ. সূর্যকিরণ

৬. শারীরিক যোগ্যতা কোন ধরনের সম্পদ?

ক. ব্যক্তিগত খ. প্রাকৃতিক

গ. সমষ্টিগত ঘ. মানবিক

৭. সম্পদের বৈশিষ্ট্য হতে হলে—

i. উপযোগ থাকতে হবে

ii. অপ্রাচুর্য হবে

iii. অত্যন্ত মূল্যবান হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮. একজন বিজ্ঞানীর উদ্ভাবনী ক্ষমতা কোন ধরনের সম্পদ?

ক. মানবিক খ. প্রাকৃতিক

গ. জাতীয় ঘ. আন্তর্জাতিক

৯. ‘জনগণের দক্ষতা’ কোন ধরনের সম্পদ?

ক. ব্যক্তিগত খ. সমষ্টিগত

গ. মানবিক ঘ. আন্তর্জাতিক

১০. মানবিক সম্পদ হলো—

i. শারীরিক যোগ্যতা

ii. প্রতিভা

iii. উদ্যোগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১. শারীরিক যোগ্যতা, প্রতিভা, উদ্যোগ ইত্যাদিকে সম্পদ বলা হয় না। কারণ—

i. উপযোগ নেই

ii. হস্তান্তরযোগ্যতা নেই

iii. বাহ্যিকতা নেই

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. কোনটির সঙ্গে দেশের অর্থনৈতিক সম্পদের বিশেষ সম্পর্ক থাকে?

ক. চাহিদার খ. বণ্টনের

গ. অভাবের ঘ. উন্নয়নের

১৩. কোথায় সিলিকা বালু পাওয়া যায়?

ক. রংপুর খ. দিনাজপুর

গ. জামালপুর ঘ. ফরিদপুর

১৪. দিনাজপুরের মধ্যপাড়া ও রংপুরের রানীপুকুরে কিসের মজুত রয়েছে?

ক. কয়লা খ. কঠিন শিলা

গ. গন্ধক ঘ. প্রাকৃতিক গ্যাস

১৫. প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য যেকোনো দেশে কত ভাগ বনাঞ্চল থাকা দরকার?

ক. ২৫ খ. ৩০

গ. ৩৫ ঘ. ৪০

সঠিক উত্তর

অধ্যায় ২: ১. খ ২. খ ৩. খ ৪. ক ৫. খ ৬. ঘ ৭. ক ৮. ক ৯. গ ১০. ঘ ১১. গ ১২. ঘ ১৩. ঘ ১৪. খ ১৫. ক

মুহাম্মদ শামীম, শিক্ষক
বিএসএনএম স্কুল, ঢাকা