অর্থনীতি ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৩

১৬. TFC-এর পূর্ণরূপ কী?

ক. Total Fixed Capital

খ. Total Fixed Cost

গ. Total Free Cost

ঘ. Turbo Fixed Capital

১৭. কোন ধরনের ব্যয়ের মধ্যে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় উভয়ই অন্তর্ভুক্ত থাকে?

ক. দীর্ঘকালীন মোট ব্যয়ে

খ. স্বল্পকালীন মোট ব্যয়ে

গ. পরিবর্তনশীল ব্যয়ে

ঘ. স্থির ব্যয়ে

১৮. দীর্ঘকালে মোট ব্যয়ের মধ্যে কোন ধরনের ব্যয়ের উপস্থিতি থাকে না?

ক. স্থির ব্যয়

খ. আর্থিক ব্যয়

গ. সুযোগ ব্যয়

ঘ. পরিবর্তনশীল ব্যয়

১৯. AVC-এর পূর্ণরূপ কী?

ক. Average Value Cost

খ. Average Value Capital

গ. Average Variable Cost

ঘ. Average Variable Capital

২০. এককপ্রতি ব্যয়কে কী বলা হয়?

ক. গড় ব্যয় খ. স্থির ব্যয়

গ. মোট ব্যয় ঘ. পরিবর্তনশীল ব্যয়

২১. AC ও MC-এর সম্পর্ক—

i. উৎপাদনের প্রথমাবস্থায় AC > MC হয়

ii. AC এর সর্বনিম্ন বিন্দুতে AC=MC হয়

iii. AC এর সর্বনিম্ন বিন্দুতে AC<MC হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২২. BEP-এর পূর্ণরূপ কী?

ক. Balance Even Profit

খ. Balance Even Point

গ. Break Even Point

ঘ. Break Even Profit

২৩. নিচের কোনটি মোট আয় সমীকরণ?

i. ​TR = P × Q​

ii. ​TR = AR × Q​

iii. ​TR = TC × Q​

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২৪. অতিরিক্ত এক একক দ্রব্য বিক্রয় করে যে অতিরিক্ত আয় পাওয়া যায়, তাকে কী বলে?

ক. মোট আয় খ. গড় আয়

গ. প্রান্তিক আয় ঘ. ব্যবসায়িক আয়

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. গ

২০. ক ২১. ক ২২. গ ২৩. ক ২৪. গ