অর্থনীতি ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থনীতি

অধ্যায় ৩

১. প্রাকৃতিক সম্পদের রূপ পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি কিংবা বৃদ্ধি করাকে কী বলে?

ক. উপযোগ খ. উৎপাদন

গ. জোগান ঘ. চাহিদা

২. উৎপাদনের উপকরণ কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৩. শ্রমের বৈশিষ্ট্য কোনগুলো?

i. শ্রম জীবন্ত উপকরণ

ii. শ্রম ক্ষণস্থায়ী

iii. শ্রম একটি গতিশীল উপকরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৪. নিচের কোনটি উৎপাদন অপেক্ষক?

ক. Q = f (L, K) খ. Q = f (P)

গ. C = f (L, K) ঘ. Y = f (X)

৫. স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক -

i.​Q = f(L, K)​

ii.​Q = f(L,​K ̅ ​)​

iii.​Q = f(​L ̅ ​,​K ̅ ​)​

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৬. শ্রমের তুলনায় মূলধন বেশি নিয়োগ করে যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হয়, তাকে কোন ধরনের উৎপাদন কৌশল বলা হয়?

ক. শ্রম-মূলধন নিবিড়

খ. নিরপেক্ষ

গ. শ্রম নিবিড়

ঘ. মূলধন নিবিড়

৭. উপকরণের বিভিন্ন একক হতে প্রাপ্ত উৎপাদনের সমষ্টিকে কী বলে?

ক. গড় উৎপাদন

খ. প্রান্তিক উৎপাদন

গ. মোট উৎপাদন

ঘ. সম-উৎপাদন

৮. TP–এর পূর্ণরূপ কী?

ক. Total Population

খ. Total Production

গ. Total Procedure

ঘ. Turbo Production

৯. BEP–এর পূর্ণরূপ কী?

ক. Balance Even Profit

খ. Balance Even Point

গ. Break Even Point

ঘ. Break Even Profit

১০. উৎপাদনের কোন পর্যায়টি কাম্য পর্যায়?

ক. প্রথম খ. দ্বিতীয়

গ. তৃতীয় ঘ. চতুর্থ

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১. খ ২. গ ৩. ঘ ৪. ক ৫. খ ৬. ঘ ৭. গ ৮. খ ৯. গ ১০. খ