অর্থনীতি ২য় পত্র
প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীঅধ্যায়-৭ প্রিয় পরিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে। সংক্ষিপ্ত প্রশ্নপ্রশ্ন: অর্থের গুরুত্ব বর্ণনা করো।উত্তর: আধুনিক অর্থনীতিতে অর্থের গুরুত্ব অপরিসীম। অর্থ যে কেবল বিনিময় প্রথার অসুবিধা দূর করেছে তা নয়, বরং সমাজের উৎপাদন, সঞ্চয়, ভোগ, বণ্টন সর্বক্ষেত্রেই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘অর্থের ব্যবহার ব্যতীত আধুনিক সভ্যতার কথা চিন্তাও করা যায় না। অধ্যাপক মার্শালের মতে, ‘অর্থকে কেন্দ্র করে অর্থনৈতিক জগৎ আবর্তিত হয়।’ আধুনিক অর্থনীতি, সমাজ, রাষ্ট্রীয় অর্থনীতি এবং আর্থ-সামাজিক কাঠামোতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে অর্থ। আধুনিক অর্থনীতিতে বিনিময়, মূল্য পরিমাপ, মূল্য স্থানান্তর প্রভৃতি ক্ষেত্রে অর্থের ভূমিকা অসীম। অর্থকে কেন্দ্র করেই বর্তমান অর্থনৈতিক জগৎ আবর্তিত হচ্ছে। ক্রাউথার যথার্থই বলেছেন, ‘অর্থনীতিতে, সমাজ জীবনে, ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত কার্যাবলির ক্ষেত্রে অর্থ একটি অনবদ্য আবিষ্কার, যাকে কেন্দ্র করে বাকি সবকিছুই প্রতিষ্ঠিত।’ সুতরাং আধুনিক অর্থনীতিতে অর্থেও গুরুত্ব অপরিসীম।প্রশ্ন: অর্থের কার্যাবলি উল্লেখ করো।উত্তর: বর্তমান বাস্তবতায় বিশ্বব্যাপী অর্থ একটি অপরিহার্য উপাদান। অর্থ মানুষের জীবনে সাধারণত তিন ধরনের কার্য সম্পাদন করে থাকে। যেমন: ক. বাণিজ্যিক কার্যাবলিখ. সামাজিক কার্যাবলি এবংগ. মানস্তাত্ত্বিক কার্যাবলি।প্রশ্ন: অর্থের মূল্য বলতে কী বোঝায়?উত্তর: অর্থের মূল্য বলতে অর্থের ক্রয়ক্ষমতাকে বোঝায়। অর্থের নিজস্ব কোনো মূল্য নেই। অর্থের মাধ্যমে বিভিন্ন দ্রব্য ও সেবার দাম প্রকাশ করা হয়। এ জন্য অর্থের মূল্য দ্রব্যসামগ্রীর মাধ্যমে প্রকাশ করা হয়। অতএব, বলা যায়, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবাকর্ম ক্রয় করা যায়, তাকে অর্থের মূল্য বলা হয়। ডি এইচ রবার্টসনের মতে, ‘এক একক অর্থের বিনিময়ে সাধারণভাবে যে পরিমাণ দ্রব্য ও সেবাকর্ম ক্রয় করা যায়, তাকে সেই অর্থের মূল্য বলা হয়।’ অধ্যাপক হ্যানসেন বলেন, ‘অর্থ যা ক্রয় করে তা-ই অর্থের মূল্য।’সুতরাং অর্থের মূল্য বলতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবাসামগ্রী ক্রয় করা যায়, তাকেই বোঝায়।