অর্থনীতি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীঅধ্যায়-৭  প্রিয় পরিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে। সংক্ষিপ্ত প্রশ্ন১. অর্থ কাকে বলে? উত্তর: সাধারণত বিনিময়ের মাধ্যমকেই অর্থ বলা হয়। অর্থ একটি বিনিময়ের মাধ্যম, যা সবার নিকট গ্রহণযোগ্য, যা দ্বারা দ্রব্য ও সেবা ক্রয়-বিক্রয় এবং সকল প্রকার লেনদেন সম্পাদন করা যায়। মোট কথা, যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভান্ডার, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, তাকেই অর্থ বলে। বিভিন্ন দেশে অর্থকে বিভিন্ন নামে অবহিত করা হয়। যেমন—বাংলাদেশে টাকা, জাপানে ইয়েন, যুক্তরাজ্যে পাউন্ড স্টার্লিং এবং আমেরিকায় ডলার ইত্যাদি। অর্থনীতিবিদ কোল-এর ভাষায়, ‘অর্থ এমন একটি জিনিস, যা সবাই সাধারণভাবে দেনা-পাওনা মেটাতে এবং ঋণ পরিশোধ করতে ব্যবহার করে।’ অর্থনীতিবিদ ওয়াকারের মতে, ‘অর্থের কাজ দ্বারাই অর্থের পরিচয় পাওয়া যায়।’সুতরাং বলা যায়, যে বস্তু বিনিময়ের মাধ্যম ও দেনা-পাওনা মেটানোর উপায় হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, তাকেই অর্থ বলা হয়।২. অর্থ সরবরাহের উপাদানগুলো কী কী? উত্তর: অর্থের সরবরাহ ধারণাটি নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। অর্থের সরবরাহকে কেউ সংকীর্ণ পরিসরে বিবেচনা করেছেন। আবার কেউ কেউ বিস্তৃত দৃষ্টিভঙ্গিতে অর্থের জোগানের সংজ্ঞা প্রদান করেছেন। সহজ কথায়, সরকার কর্তৃক ছাপাকৃত নোট ও কয়েন এবং কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ছাপাকৃত নোটের সমষ্টি, যা অনুমোদিত আকারে অর্থনীতিতে বিরাজমান, তাকেই অর্থের জোগান বলে। অর্থাৎ, অর্থের জোগানের মধ্যে প্রচলিত মুদ্রা ও চাহিদা আমানত অন্তর্ভুক্ত। এদিক থেকে অর্থের সরবরাহ বলতে নিচে বর্ণিত দুটি উপাদানের সমষ্টিকে বোঝায়: MS = CU + DD ........ (1)এখানে, MS = অর্থের সরবরাহ CU = জনগণের হাতের মুদ্রা DD = চাহিদা আমানতওপরের সূত্র অনুযায়ী, অর্থের সরবরাহ বলতে জনগণের হাতের মুদ্রা, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানতের সমষ্টিকে বোঝায়। অধ্যাপক মিল্টন ফ্রিডম্যান ও তাঁর অনুসারীরা অর্থ সরবরাহ বলতে জনগণের হাতের মুদ্রা, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের সমষ্টিকে বোঝান। MS = CU + DD + TD ........... (2)এখানে, TD = মেয়াদি আমানতের পরিমাণ