এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: অর্থনীতি ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৮

২০. ২০১৪-১৫ অর্থবছরে চা রপ্তানির আয় কত?

ক. ৩ মিলিয়ন মার্কিন ডলার

খ. ৫ মিলিয়ন মার্কিন ডলার

গ. ৭ মিলিয়ন মার্কিন ডলার

ঘ. ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার

২১. ‘বিশ্বায়ন হলো বিশ্বব্যাপী সামাজিক সম্পর্ক গাঢ়করণ’— উক্তিটি কার?

ক. মার্টিন আলব্রো

খ. ডেভিড রিকার্ডো

গ. এথনি জিপন্স

ঘ. রোলান্ড রবার্টসন

২২. ২০১৪-১৫ অর্থবছরে সার আমদানির পরিমাণ কত ছিল?

ক. ১২৪৫ মিলিয়ন মার্কিন ডলার

খ. ১৩৩৯ মিলিয়ন মার্কিন ডলার

গ. ১৪২৫ মিলিয়ন মার্কিন ডলার

ঘ. ১৫০২ মিলিয়ন মার্কিন ডলার

২৩. ২০১০-১১ অর্থবছরে তুলা আমদানির পরিমাণ কত ছিল?

ক. ২৬৮৯ মিলিয়ন মার্কিন ডলার

খ. ২৭৪৫ মিলিয়ন মার্কিন ডলার

গ. ২৮১৩ মিলিয়ন মার্কিন ডলার

ঘ. ২৯৭৮ মিলিয়ন মার্কিন ডলার

২৪. ২০১৪-১৫ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির পরিমাণ কত ছিল?

ক. ১০৩২ মিলিয়ন মার্কিন ডলার

খ. ১১৩১ মিলিয়ন মার্কিন ডলার

গ. ১২৫০ মিলিয়ন মার্কিন ডলার

ঘ. ১৩০২ মিলিয়ন মার্কিন ডলার

২৫. ‘অর্থনৈতিক সমীক্ষা-২০১৪’ অনুযায়ী পাট ও পাটজাত দ্রব্যের রপ্তানি আয়ের পরিমাণ কত?

ক. শতকরা ২.৭ ভাগ

খ. শতকরা ৩.৬ ভাগ

গ. শতকরা ৪.১১ ভাগ

ঘ. শতকরা ৫.০১ ভাগ

২৬. বাংলাদেশের রপ্তানি পণ্য কত ভাগে বিভক্ত?

ক. ২ ভাগে খ. ৪ ভাগে

গ. ৬ ভাগে ঘ. ৮ ভাগে

২৭. ‘The Wealth of Nation’ গ্রন্থটি কার?

ক. ডেভিড রিকার্ডো

খ. এডাম স্মিথ

গ. হেনরি

ঘ. টিম বার্নাস লি

২৮. ‘The Principal of Political and Taxation’ গ্রন্থটি কার?

ক. ডেভিড রিকার্ডো খ. এডাম স্মিথ

গ. হেনরি ঘ. টিম বার্নাস লি

২৯. ২০১৪-১৫ অর্থবছরে কাঁচা পাট রপ্তানির পরিমাণ কত?

ক. ৬০ মিলিয়ন মার্কিন ডলার

খ. ৬৩ মিলিয়ন মার্কিন ডলার

গ. ৬৪ মিলিয়ন মার্কিন ডলার

ঘ. ৬৫ মিলিয়ন মার্কিন ডলার

সঠিক উত্তর

অধ্যায় ৮: ২০. ক ২১. গ ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. ক ২৬. ক ২৭. খ ২৮. ক ২৯. ঘ