অসীম এই বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতার মূলভাব লেখো  অংশ-১প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১৩ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার মূলভাব লেখার ওপর। পাঠ্যবই থেকে দুটি কবিতার মধ্য থেকে যে কোন একটি মূলভাব লিখতে হবে। নম্বর থাকবে ৮। মনে রেখো, মূলভাবটি অবশ্যই তোমার নিজের ভাষায় লিখতে হবে।১. আষাঢ়নিচে আষাঢ় কবিতার মূলভাব দেওয়া হলো: আষাঢ় হল ভরা বর্ষার মাস। এ সময় আকাশ কালোমেঘে ঢেকে থাকে। সারা দিন ঝরে অবিরাম বৃষ্টি। ধানের খেত বৃষ্টির পানিতে ভরে যায়। পথ-ঘাট প্লাবিত হয় বৃষ্টিতে। চারদিকে ঘনিয়ে আসে অন্ধকার। এ সময় বাইরে যাওয়ার উপায় থাকে না। কৃষক সন্ধ্যার আগেই তার গাভিটিকে খুঁজে গোহালে আনেন, যারা বাইরে গেছে, তারা ফিরে এল কি না, খোঁজখবর নেন। কারণ, সন্ধ্যার আগেই নদী পারাপারের খেয়া বন্ধ হয়ে যাবে। এ সময়ে, এই ঝরঝর বর্ষায় বাইরে না যাওয়াই ভালো।২. সংকল্পনিচে সংকল্প কবিতার মূলভাব দেওয়া হলো: অসীম এই বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের। কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সবকিছুকে। আবিষ্কার করতে চায় অসীম আকাশের সব অজানা রহস্যকে। সে বুঝতে চায়, কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরিক্ষে। বীর কেন নিজের জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায়, ডুবুরি কেন ডুবছে, দুঃসাহসী কেন উড়ছে। তাই কিশোর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করেছে, সে বদ্ধ ঘরে চুপ করে বসে থাকবে না। সে পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখবেই।৩. তুলনানিচে তুলনা কবিতার মূলভাব দেওয়া হলো: জ্ঞানীর দৃষ্টিতে এই পৃথিবী মাঝেই সত্য, পাপপূণ্য, ঈর্ষা, প্রকৃত ধনবান কে ইত্যাদির উদাহরণ ছড়িয়ে আছে। একটু গভীর দৃষ্টি দিয়ে তুলনা করলেই তা আমরা বুঝতে পারি। জ্ঞানী ব্যক্তির দৃষ্টিতে সত্য হল, হিমালয়ের চেয়ে উঁচু এবং অনেক বড় ও মহৎ। তেমনি পৃথিবীতে সবচেয়ে ভারী হচ্ছে নিষ্পাপকে দোষারোপ করা। আর আগুনের উত্তাপের চেয়েও ভয়াবহ হল হিংসা ও ঈর্ষা। আর সবচেয়ে ঠান্ডা হল ভালোবাসাহীন হূদয়! জ্ঞানীর দৃষ্টিতে সাগরের চেয়েও সম্পদশালী হল অভাববোধহীন সন্তুষ্ট ব্যক্তির হূদয়।৪. এত হাসি কোথায় পেলেনিচে এত হাসি কোথায় পেলে কবিতার মূলভাব দেওয়া হলো: ছোট্ট এক শিশুর আদুরে মুখ, তার আধ আধ ভাষা সবার প্রিয়। ছোট্ট শিশুর কথা, তার অনাবিল-অবিরল শব্দগুচ্ছ যেন নদীর কলকল শব্দের মতো। শিশুর খলখল হাসি খুবই মধুর। শিশুর রঙিন ঠোঁট যেন সাদা কলমি ফুলের মতোই সুন্দর। শিশুর হাঁটা চলাও ভারি সুন্দর, যেন গাছের পাতায় দোলা লাগার মতো। আসলে ছোট্ট শিশুর সবকিছুই সুন্দর। একটি শিশু সবার খুবই আদরের।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল