অস্ট্রেলিয়ান লিডারশিপ এওয়ার্ড বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট/পিএইচডি পর্যায়ে অস্ট্রেলিয়ান এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (এইউএস এইড) অস্ট্রেলিয়ান লিডারশিপ এওয়ার্ড (এএলএ) বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। এই বৃত্তির জন্য আগ্রহী প্রার্থীদের অবশ্যই আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট পর্যায়ে খুবই ভালো ফলাফল থাকতে হবে। আইইএলটিএস পরীক্ষায় কমপক্ষে ৬.৫ স্কোর বা তার বেশি থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই এই বৃত্তির জন্য তালিকাভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো শর্ত ছাড়া ভর্তি হতে হবে এবং সেখানে পূর্ণকালীন ছাত্র হিসেবে অফার লেটার-প্রাপ্ত হতে হবে। প্রার্থীকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা, পরিবেশ ইত্যাদিসহ বৃত্তির জন্য মনোনীত বিষয়সমূহের যেকোনো একটিতে ভর্তি হতে হবে। এসব বিশ্ববিদ্যালয়ের তালিকা এবং বৃত্তির জন্য মনোনীত বিষয়সমূহ পাওয়া যাবে এই ঠিকানায় www.ausid.gov.au/scholar/ala.ebmএকটি এলএ মাস্টার্স ডিগ্রির জন্য মোট এক লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার প্রদান করা হবে দুই বছরের জন্য। আর ডক্টোরাল বৃত্তির চার বছরের জন্য ৩০ হাজার অস্ট্রেলিয়ান ডলার প্রদান করা হবে। আবেদনপত্র আগামী ৬ জুন ২০১০ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে। একজন প্রার্থীর আবেদনের সব যোগ্যতা থাকলে তিনি www.australianscholarships.gov.au অথবা আগে উল্লিখিত ওয়েবসাইটের ঠিকানা থেকে আবেদনপত্র এবং অন্য নির্দেশাবলি সংগ্রহ করতে পারবেন। কোনো প্রার্থী অনলাইনে অথবা সরাসরি ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদনের ঠিকানা—অস্ট্রেলিয়ান হাইকমিশন, ১৮৪, গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা-১২১২, বাংলাদেশ।যেসব ক্ষেত্রে প্রার্থীদের সঠিক মূল্যায়ন করা হবে, সেগুলোর মধ্যে হলো—প্রার্থী যে বিষয়ে পড়তে চান, সে বিষয়ে যদি তাঁর কাজের অভিজ্ঞতা থাকে। সরকারি, বেসরকারি বা কমিউনিটি সেক্টরে কেউ যদি নেতা থাকেন বা নেতৃত্ব নেওয়ার মতো ক্ষমতা থাকে, তবে তাঁকে বিশেষ গুরুত্ব প্রদান করা হবে। জাতীয় ও এলাকাগত ক্ষেত্রগুলোতে অবদান রাখতে সক্ষমদের বিশেষ দৃষ্টিতে দেখা হবে। অনলাইন ও ডাকযোগে উভয়েরই আবেদনের শেষ তারিখ ৩০ জুন ২০১০।প্রার্থী কোনো বৃত্তি গ্রহণ করছেন বা কোনো বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে—এমন হলে তিনি এই বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। তিনি যদি অস্ট্রেলিয়ার বাসিন্দা অথবা সেখানে বাসিন্দা হওয়ার আবেদন করেছেন এমন হন, তবে তিনি এই বৃত্তির যোগ্য হবেন না। তিনি যদি বিবাহিত হন অথবা বিবাহ যদি ঠিক হয়ে থাকে এমন কারও সঙ্গে, যার অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের নাগরিকত্ব রয়েছে বা আবেদন করেছেন; তিনিও এই বৃত্তির আবেদনের যোগ্য হবেন না। এই বৃত্তি পুরুষ ও মহিলা উভয়ের মধ্যে সমানভাবে বিতরণ করা হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।আরও বিস্তারিত তথ্যের জন্য অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশ, ১৮৪, গুলশান এভিনিউ, গুলশান-২, ঢাকা, ফোন: ০২-৮৮১৩১০১, ফ্যাক্স: ০২-৮৮১১১২৫, ওয়েব অ্যাড্রেস: www.ausaid.gov.au—এই ঠিকানায় যোগাযোগ করুন।