অ্যামিবার শ্বসনকার্য মূলত ব্যাপন প্রক্রিয়ায় ঘটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, জীববিজ্ঞান থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৮ (অ্যামিবা)৪। তরল খাদ্যসহ পিনোসাইটিক নালি বিচ্ছিন্ন হয়ে ছোট ছোট গহ্বর সৃষ্টি হলে তাকে কী বলে? ক. অটোসোম খ. ক্রোমোসোম গ. পিনোসোম ঘ. রাইবোসোম।৫। সারকামফ্লুয়েন্স প্রক্রিয়ায় অ্যামিবা কিরূপ খাদ্য গ্রহণ করে? ক. সচল ও কঠিন খাদ্যবস্তু খ. চলন-শক্তিহীন খাদ্যবস্তু গ. তরল খাদ্যবস্তু ঘ. মৃত খাদ্যবস্তু ৬। সারকামফ্লুয়েন্স পদ্ধতি ছাড়া আর কোন পদ্ধতিতে ‘ফুড কাপ’ গঠন করা হয়? ক. সারকামভ্যালেশন খ. ইমপোর্ট গ. ইনভ্যাজিনেশন ঘ. পিনোসাইটোসিস ৭। অ্যামিবা নিশ্চল থেকে কোন পদ্ধতিতে খাদ্যগ্রহণ করে? ক. পিনোসাইটোসিস খ. সারকামভ্যালেশন গ. সারকামফ্লুয়েন্স ঘ. ইমপোর্ট ৮। প্রতিকূল পরিবেশে অ্যামিবা কীভাবে আত্মরক্ষা করে? ক. শক্ত আবরণী (সিস্ট) গঠনের মাধ্যমেখ. আকার পরিবর্তনের মাধ্যমে গ. খাদ্য গ্রহণ না করে ঘ. রেচন বন্ধ রেখে ৯। দ্বি-বিভাজন প্রক্রিয়ায় নিচের কোন বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়? i. সাইটোপ্লাজমের বিভাজন ii. নিউক্লিয়াসের বিভাজন iii. সম্পূর্ণ প্রক্রিয়া সম্পাদনের জন্য প্রায় দুই ঘণ্টা সময় লাগে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ১০। সংকোচনশীল গহ্বরের কাজ কী? i. শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশনে সাহায্য করে ii. জলীয় পদার্থ সঞ্চয় করে iii. গলজি দ্রব্য ক্ষরণ ও রেচনে সাহায্য করে নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii১১। হলোজয়িক পুষ্টি বলতে কী বোঝায়? i. কঠিন খাদ্য গ্রহণ করাকে ii. জটিল খাদ্য গ্রহণ করাকে iii. তরল খাদ্য গ্রহণ করাকে কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii ১২। Podos অর্থ কী? ক. নকল দেহ খ. পা গ. আসল পা ঘ. চলন পা ১৩। সিউডোপোডিয়াম শব্দের অর্থ কী? ক. বায়ু গহ্বর খ. খাদ্য গহ্বর গ. মিথ্যা পা ঘ. পানি গহ্বর ১৪। অ্যামিবার দেহের কোন অংশ স্বচ্ছ? ক. এন্ডোপ্লাজম খ. এক্টোপ্লাজম গ. প্লাজমালেমা ঘ. ক্ষণপদ ১৫। অ্যামিবার শ্বসনকার্য মূলত কোন প্রক্রিয়ায় ঘটে? ক. অভিস্রবণ খ. ব্যাপন গ. বিপাক ঘ. রেচন ১৬। অ্যামিবার খাদ্য গ্রহণ করতে কত সময় লাগে? ক. ১-২ মি. খ. ২-৩ মি. গ. ৩-৪ মি. ঘ. ৪-৫ মি.। অধ্যায়-৮ (গোলকৃমি)১। গোলকৃমির স্ত্রী জননতন্ত্রে কয়টি জরায়ু থাকে?ক. চারটি খ. দুটি গ. তিনটি ঘ. একটি২। গোলকৃমির স্বাভাবিক বর্ণ কেমন? ক. অনুজ্জ্বল সাদা খ. উজ্জ্বল সাদা গ. সবুজ ঘ. কালো৩। গোলকৃমির মুখে কয়টি ঠোঁট আছে? ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি৪। ডিম্বনালির কিছুটা অংশ স্ফীত হয়ে কী গঠিত হয়? ক. সেমিন্যাল রিসিপট্যাকল খ. ক্ষেপণনালি গ. অন্ত্র ঘ. র‌্যাবডিট৫। গোলকৃমির ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হয় কোথায়?ক. জরায়ুতে খ. জরায়ুর উপরিভাগে গ. সেমিন্যাল রিসিপট্যাকলে ঘ. জরায়ুর নিচে।জীববিজ্ঞান: সঠিক উত্তরঅধ্যায়-৮ (অ্যামিবা): ৪. গ ৫. খ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. ক ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. খ।অধ্যায়-৮ (গোলকৃমি): ১. খ ২. ক ৩. খ ৪. ক ৫. খ।