আই-জিনিয়াস মাস্টার ব্লগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বন্ধুরা,
গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব ব্লগে সবাইকে স্বাগতম!
ইন্টারনেট উৎসবের প্রথম দুই বছরের আয়োজনটা ছিল সত্যিই অসাধারণ! কিছুদিন পর শুরু হবে তৃতীয় উৎসব।
মূল উৎসবের আগে আমরা দারুণ একটা সময় পার করছি। আমরা আরও দুটি কার্যক্রম হাতে নিয়েছি। ইতিমধ্যে দেশের ৯১টি অঞ্চলে শেষ হয়েছে ‘স্প্রেড দ্য লাইট’ কর্মসূচি। সাধারণ জনগণের কাছে ইন্টারনেট সম্পর্কে ধারণা দিতেই ছিল এ আয়োজন। বিগত বছরের আই-জিনিয়াসরা ইন্টারনেটের বিভিন্ন বিষয় হাতে-কলমে শেখানোর কাজ করছে নিজ নিজ এলাকায়।
এরপর এখন চলছে আই-ক্যাম্প। ইতিমধ্যেই আমরা তোমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গত ৩০ আগস্ট থেকে শুরু করে দিয়েছি আই–ক্যাম্প। আর আমরা এই বিশাল কাজটি করছি আই-জিনিয়াসদের সহযোগিতায়। অভিনন্দন আই-জিনিয়াসদের! সেই সঙ্গে আগামী প্রজন্মকে ইন্টারনেটের আলোয় উদ্ভাসিত করতে এবং ইন্টারনেটের শক্তি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আবারও আই-জিনিয়াসদের জানায় আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
এখন তোমরা প্রস্তুত হও এ বছরের ইন্টারনেট উৎসবের জন্য। ঈদের পরপরই আমরা শুরু করতে যাচ্ছি ইন্টারনেট উৎসব ২০১৪। তোমার আশপাশে যেখানেই ইন্টারনেট উৎসব হোক, তুমি কিন্তু অবশ্যই অংশ নেবে। তোমাদের নিশ্চিত করতে পারি, এটা তোমাদের জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর মধ্যে হবে অন্যতম। আমরা দেখাব ইন্টারনেট কীভাবে শিক্ষা, যোগাযোগসহ তোমার দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে পারে, আগের পুরোনো ধারণাগুলোকে পাল্টে দিতে পারে। আই-জিনিয়াস হতে পারাটা অনেক মজার ও আনন্দের। ঢাকায় আই-কনফারেন্স এবং গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। সেখানে অংশ নিয়ে জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা পেতে প্রস্তুত হও।
এখন তোমাকে যা করতে হবে তা হলো, দ্রুত ব্রাউজিংয়ের দক্ষতা অর্জন করা। আর ওয়েব থেকে তথ্য সংগ্রহ করায় পারদর্শী হওয়া। অক্টোবরে দেখা হবে তোমাদের সঙ্গে। শুভকামনা তোমাদের জন্য।