আইইআরের প্রথম বর্ষে ভর্তির আবেদনপত্র বিতরণ ও জমার সময় বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব এডুকেশন (সম্মান) প্রথম বর্ষের ভর্তির ফরম/আবেদনপত্র ১৩ জানুয়ারি (বুধবার) ২০১০ পর্যন্ত জনতা ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি শাখা থেকে সংগ্রহ করা যাবে এবং ১৪ জানুয়ারি (বৃহস্পতিবার) ২০১০ পর্যন্ত অফিস চলাকালীন আইইআরে (০০৫ নম্বর কক্ষ, নিচতলা) জমা (দুপুর দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত) দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, আগের সিদ্ধান্ত অনুযায়ী ২২ জানুয়ারি ২০১০ (শুক্রবার) সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।