আইইউবি আন্তস্কুল বিতর্কে চ্যাম্পিয়ন একাডেমিয়া স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী ‘ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হয় ঢাকার একাডেমিয়া স্কুল। এতে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ রানারআপ হয়। শনিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার আইইউবি ক্যাম্পাসে বিতর্ক প্রতিযোগিতার সমাপনীতে আইইউবির প্রতিষ্ঠাতা ট্রাস্টের চেয়ারম্যান এ মতিন চৌধুরী, উপাচার্য এম ওমর রহমান ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা বিজয়ীদের মধ্যে পুরস্কার ও প্রাইজমানি দেন। বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা এবং ঢাকার বাইরের ইংরেজি ও বাংলা উভয় মাধ্যমের ২৮টি স্কুলের ৬০টি দল অংশ নেয়। বিজ্ঞপ্তি।