আইইউবিতে বিজ্ঞানবিষয়ক সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বসুন্ধরা ক্যাম্পাসে গত বুধবার ‘একবিংশ শতাব্দী: কম্পিউটারের বৈশ্বিক অধিগ্রহণ’ শীর্ষক বিজ্ঞানবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিশিষ্ট পদার্থবিদ, গবেষক ও মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালগনি কলেজের অধ্যাপক শফিকুর রহমান। আরও বক্তব্য দেন আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী, উপাচার্য এম ওমর রহমান, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন শাহরিয়ার খান। বিজ্ঞপ্তি