প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের আয়োজনে এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সহযোগিতায় ‘সপ্তম ফিজিকস অলিম্পিয়াড-ঢাকা ইভেন্ট ২০১৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বসুন্ধরায় আইইউবির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতার আটজন বিজয়ী রাশিয়ায় অনুষ্ঠেয় ১৮তম এশিয়ান ফিজিকস অলিম্পিয়াড এবং পাঁচজন সেরা বিজয়ী ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ৪৮তম আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে অংশ নেবেন। পুরস্কার বিতরণ করেন আইইউবির উপাচার্য এম ওমর রহমান। বিজ্ঞপ্তি