আইইউবিতে সফল নারীদের 'জীবন থেকে লেখা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে ‘জীবন থেকে লেখা: বাংলাদেশের সফল নারীদের ওপর গবেষণা প্রকল্প’ শীর্ষক এক সেমিনার গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনায় অংশ নেন গবেষক এবং যুক্তরাজ্য ও নরওয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নিযুক্ত অ্যানলিম্যারে এবং যুক্তরাজ্যের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অ্যাঞ্জেলা এভারিট। সেমিনারে বক্তব্য দেন আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান এবং স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন মাহবুব আলম। বিজ্ঞপ্তি