প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) টেক ওয়ান গ্লোবালের সঙ্গে ‘মাইক্রোসফট শিক্ষা চুক্তি’ করেছে। গত সোমবার ঢাকার বসুন্ধরায় আইইউবির নিজস্ব ক্যাম্পাসে এই চুক্তি সম্পাদিত হয়। এর ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে সার্বিক তথ্য আদান-প্রদানের সুবিধা তৈরি হবে, যা আইইউবিকে আরও শক্তিশালী করবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য লুনা শামসুদ্দোহা, মাইক্রোসফটের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শিক্ষাবিষয়ক পরিচালক ড. রানী বার্সমোর, টেক ওয়ান গ্লোবাল (প্রাইভেট) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লারস জেপসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি