আইইউবির ১৮তম সমাবর্তন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ১৮তম সমাবর্তন গত রোববার ঢাকার বসুন্ধরায় আইইউবির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সফলভাবে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্নকারী ১৪১৯ জন শিক্ষার্থী এই সমাবর্তনে অংশ নেন। রাষ্ট্রপতি ও আইইউবির আচার্য মো. আবদুল হামিদের পক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন। এবারের সমাবর্তন বক্তা ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। বিজ্ঞপ্তি