ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) জানুয়ারি-২০১০ এর সেমিস্টারে ছাত্রছাত্রী ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এ গ্রাজুয়েট প্রোগ্রামে সর্বমোট দুটি সেমিস্টার রয়েছে। এই কোর্সে ভর্তির জন্য আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০১০-এ ৪০ বছরের কম হতে হবে। প্রার্থীর যেকোনো বিভাগ থেকে দুই বছরের গ্রাজুয়েশন থাকতে হবে। এবং গণিত (বীজগণিত এবং পরিসংখ্যান সহকারে) এইচএসসি/এ লেভেল অথবা ব্যাচেলর পর্যায়ে বিষয় হিসেবে থাকতে হবে। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল থাকলে প্রার্থী আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। এই কোর্সের জন্য প্রার্থীদের আগামী ১৯ জানুয়ারি ২০১০-এর মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্র আইআইটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে আইআইটি অফিসে ৭০০ টাকা দিয়ে। এ টাকা অফেরতযোগ্য। সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি বিকেল ৩টায়। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুটি ধাপে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্লেষণধর্মী এবং ইংরেজি ভাষার দক্ষতার ওপর। সব পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার জন্য প্রার্থী চূড়ান্ত নির্বাচন করা হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আইআইটি ভবনে। ফলাফল প্রকাশ হবে ২৪ জানুয়ারি। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এবং ২৭ জানুয়ারি। চূড়ান্ত নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা দেওয়া হবে আগামী ২ ফেব্রুয়ারি। পরিচিতিমূলক ক্লাস এবং মূল ক্লাস শুরু হবে আগামী ১১ ফেব্রুয়ারি। এই কোর্সের ক্লাস অনুষ্ঠিত হবে বৃহস্পতি থেকে রোববার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।