প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে গতকাল শনিবার শুরু হয়েছে আইডিপি এডুকেশনের ‘স্টাডি ইন অস্ট্রেলিয়া’ শীর্ষক দুই দিনের একটি ইভেন্ট। আইডিপি এডুকেশন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কান্ট্রি ডিরেক্টর রবি চন্দন ইভেন্টটির উদ্বোধন করেন। কান্ট্রি ম্যানেজার মোশারফ খান, অস্ট্রেলিয়ান ট্রেড কমিশনের কান্ট্রি ম্যানেজার মিনহাজ চৌধুরী এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোস্তাফিজুর রহমানসহ ইভেন্টটিতে অংশগ্রহণকারী অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি