ইতিহাসজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৯
আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলনের প্রণেতা মহাত্মা গান্ধী
প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইতিহাস থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।খ- বিভাগ: অধ্যায়-৪প্রশ্ন: বঙ্গভঙ্গের পেছনে অর্থনৈতিক কারণসমূহ কী ছিল?উত্তর: কলকাতাকে কেন্দ্র করে ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত হয়। ফলে কলকাতাকেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রমে পশ্চিম বাংলা সমৃদ্ধ হয়ে ওঠে। অন্যদিকে পূর্ববঙ্গ অর্থনৈতিক দিক থেকে একেবারেই পিছিয়ে পড়ে। ব্রিটিশ সরকার বাংলার দুই অঞ্চলের মধ্যে এই অর্থনৈতিক অসমতা দূর করার জন্য বাংলা বিভাগের সিদ্ধান্ত গ্রহণ করে।বঙ্গভঙ্গের অর্থনৈতিক কারণ: কলকাতা কেবল বাংলারই রাজধানী নয়, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যেরও রাজধানী ছিল। ফলে কলকাতা ব্রিটিশ শাসনের প্রশাসনিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হয়। স্কুল-কলেজ, অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য, শিল্প-কলকারখানা কলকাতা তথা পশ্চিমবঙ্গে গড়ে ওঠে। পূর্ব বাংলার কাঁচামালের ওপর নির্ভর করেই কলকাতায় শিল্পকারখানা গড়ে ওঠে। ফলে পূর্ব বাংলা শিক্ষা-সংস্কৃতি ও অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে পড়ে। তাই লর্ড কার্জন পূর্ববঙ্গের অর্থনৈতিক দূরবস্থা দূর করার জন্য ১৯০৫ সালে বঙ্গ বিভাগের ঘোষণা দেন।অধ্যায়-৫জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: বঙ্গভঙ্গ কত সালে রদ করা হয়? উত্তর: ১৯১১ সালে।প্রশ্ন: কত সালে মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন প্রণয়ন করা হয়?উত্তর: ১৯১৯ সালে।প্রশ্ন: স্বরাজ পার্টি গঠন করা হয় কত সালে?উত্তর: ১৯২৩ সালে। প্রশ্ন: আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলনের প্রণেতা কে?উত্তর: মহাত্মা গান্ধী। অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ‘লক্ষৌ চুক্তি ছিল হিন্দু ও মুসলমানদের সম্প্রীতি ও সমঝোতার এক মূল্যবান দলিল’—উক্তিটি ব্যাখ্যা করো।উত্তর: লক্ষৌ চুক্তি ছিল হিন্দু ও মুসলমানদের সম্প্রীতি ও সমঝোতার এক মূল্যবান দলিল। কেননা, এ চুক্তি সম্পাদনের ফলে ভারতবর্ষের হিন্দু-মুসলমান সম্প্রদায় একটি চুক্তি সম্পাদন করে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলি নির্ধারণ করে। প্রশ্ন: খিলাফত আন্দোলন বলতে কী বোঝ?উত্তর: তুরস্কের খলিফার খিলাফত রক্ষার জন্য এ দেশের মুসলমানেরা যে আন্দোলন শুরু করে তা-ই খিলাফত আন্দোলন। প্রশ্ন: নেহরু রিপোর্ট বলতে কী বোঝ? উত্তর: নেহরু রিপোর্ট হচ্ছে সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতীয়রা যে কমিটি গঠন করে সেই কমিটির রিপোর্ট। মতিলাল নেহরুর নেতৃত্বে গঠিত ১৯২৮ সালের আগস্ট মাসে একটি রিপোর্ট পেশ করে। এ রিপোর্ট নেহরু রিপোর্ট নামে পরিচিত। প্রশ্ন: ‘সাম্প্রদায়িক বাটোয়ারা’ ঘোষণা বলতে কী বোঝ?উত্তর: ব্রিটিশ সরকার ভারতের শাসনতন্ত্র প্রণয়ন এবং প্রদেশগুলোতে বিভিন্ন সম্প্রদায়ের জনগণের প্রতিনিধিত্বের বিষয় সম্পর্কে কিছু সিদ্ধান্ত ব্যক্ত করে। ১৯৩২ সালের ১৭ আগস্ট ইংল্যান্ডের প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ‘সাম্প্রদায়িক বাটোয়ারা’ ঘোষণা করেন। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল