আইনের সাধারণ অর্থ নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পৌরনীতি থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।অধ্যায়-৫জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: সমাজতান্ত্রিক শাসনব্যবস্থায় কয়টি রাজনৈতিক দল থাকে?উত্তর: একটি।প্রশ্ন: গণতন্ত্রের মূলমন্ত্র কয়টি?উত্তর: তিনটি।প্রশ্ন: সংবিধান প্রণয়ন করা কোন বিভাগের কাজ? উত্তর: আইন বিভাগের।প্রশ্ন: বাংলাদেশে আইনসভার মেয়াদ কত বছর? উত্তর: পাঁচ বছর।প্রশ্ন: যুক্তরাষ্ট্রে আইনসভার মেয়াদ কত বছর? উত্তর: চার বছর।প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে? উত্তর: বাংলাদেশ সুপ্রিম কোর্ট।প্রশ্ন: বাংলাদেশে কে বিচারকদের নিয়োগ দান করেন? উত্তর: রাষ্ট্রপতি।প্রশ্ন: বিচারক নিয়োগের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি?উত্তর: রাষ্ট্রপতি কর্তৃক বিচারক নিয়োগ।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: রাষ্ট্র ও সরকারের মধ্যকার সম্পর্ক কেমন?উত্তর: রাষ্ট্র ও সরকারের সম্পর্ক অত্যন্ত নিবিড়। একটি ছাড়া অন্যটির অস্তিত্ব মূল্যহীন। অনেকে রাষ্ট্র ও সরকারকে একই অর্থে ব্যবহার করতে চেয়েছেন। কিন্তু এ দুটির মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান। রাষ্ট্র একটি বিমূর্ত ও বিরাট ধারণা, কিন্তু সরকার একটি বাস্তব ধারণা এবং এটি রাষ্ট্র গঠনের একটি উপাদান মাত্র। প্রশ্ন: গণতন্ত্রকে জনগণের সরকার বলা হয় কেন?উত্তর: বর্তমান বিশ্বে বহুল প্রচলিত সরকার হচ্ছে গণতান্ত্রিক সরকার। গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি। দীর্ঘদিনের সংগ্রামের ফসল হচ্ছে আজকের গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে এমন একটি শাসনব্যবস্থা যেখানে জনগণ তাদের ইচ্ছামতো শাসক নির্বাচন করতে পারে। আবার নির্বাচিত সরকার জনগণের পক্ষে কাজ না করলে জনগণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে পারে। গণতন্ত্রে জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। সুতরাং গণতন্ত্রে জনগণের ইচ্ছাসমূহ প্রতিফলিত হয়।প্রশ্ন: গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে ব্যবধান আলোচনা করো।গণতন্ত্র ও একনায়কতন্ত্র সম্পূর্ণ বিপরীতমুখী সরকারব্যবস্থা। একনায়কতন্ত্রে শাসক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়। কিন্তু গণতন্ত্রে শাসকের ক্ষমতায় টিকে থাকা সম্পূর্ণরূপে নির্ভর করে জনগণের ইচ্ছার ওপর। গণতন্ত্রে শাসক জনগণের মনঃপূত না হলে জনগণ শাসকের পতন ঘটাতে পারে কিন্তু একনায়কতন্ত্রে সব ধরনের সিদ্ধান্ত জনগণকে মেনে নিতে বাধ্য করা হয়।প্রশ্ন: বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় কী?উত্তর: বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে হলে বিচারকদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে রাজনৈতিক বিবেচনায় কেউ নিয়োগ না পায়। এ ছাড়া বিচারকদের উপযুক্ত বেতনভাতা প্রদান, কার্যকালের নিশ্চয়তা বিধান, বিচার বিভাগের প্রাধান্য প্রভৃতি নিশ্চিতকরণের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়।অধ্যায়-৬জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: আইনের সাধারণ অর্থ কী? উত্তর: নিয়ম।