আইবিএতে এক্সিকিউটিভ এমবিএ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ফল সেমিস্টারে এক্সিকিউটিভ এমবিএ কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে আগামী ১৭ অগস্টের মধ্যে। এই কোর্সে ভর্তির জন্য ১৫০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার ‘এক্সিকিউটিভ এমবিএ, আইবিএ’ বরাবর জমা দিতে হবে। এই কোর্সে ভর্তির জন্য প্রার্থীদের ন্যূনতম যে কোন বিষয় থেকে স্নাতক পাস করতে হবে। আর প্রার্থীদের ব্যাচেলর ডিগ্রি পাস করার পর তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষার্থীদের যেকোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। অন্যান্য সব সনদের সমতা নির্ণয় করবে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এই কোর্সে ভর্তির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ আগস্ট শুক্রবার সকাল ১০টায়। ভর্তি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। ভর্তির আবেদনপত্র আইবিএর ওয়েবসাইট (www.iba-du.edu) থেকে ডাউনলোড অথবা ইএমবিএ অফিস থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র জমা দিতে হবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে। বিস্তারিত যোগাযোগ: ই-এমবিএ প্রোগ্রাম অফিস, রুম নম্বর: ৪০৫ (চতুর্থ তলা), ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ ফোন- ৯৬৬১৯২০-৭৩, বর্ধিত: ৮৩৪৮, ৮৬১৩৪৯০-৯১। ই-মেইল: [email protected], ওয়েবসাইট: www.iba-du.edu