আইবিএর এমবিএ কোর্সে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ২০১১-১২ শিক্ষাবর্ষে এমবিএ কোর্সে শিক্ষার্থী ভর্তি করবে। ভর্তি হতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে। যেকোনো সরকারি বা বেসরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রিধারী শিক্ষার্থী এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র আইবিএ অফিস থেকে ৬০০ টাকার দিয়ে সংগ্রহ করা যাবে। এই কোর্সের ভর্তি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর। আবেদনপত্র জমা দেওয়ার সময় আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ—ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফোন: ০৭২১-৭৫০০৪১, ই-মেইল: [email protected] ওয়েবসাইট: www.ru.ac.bd