আইয়ুব নবী খান পুনরায় বিইউএফটির সহ-উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) সহ-উপাচার্য পদে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন অধ্যাপক আইয়ুব নবী খান। গত শনিবার বিইউএফটির ট্রাস্টি বোর্ডের সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক চার বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়। আইয়ুব নবী খান ২৯ বছরের কর্মজীবনে বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপক ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সাউথইস্ট ইউনিভার্সিটি, প্রাইম এশিয়ান ইউনিভার্সিটি, আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বুয়েট, বেক্সিমকো ও জেকে গ্রুপ। বিজ্ঞপ্তি