জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, আজ গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রথম খণ্ড: গৃহব্যবস্থাপনা প্রশ্ন: ‘কিশোরীদের জন্য এ সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ’—ব্যাখ্যা করো। উত্তর: কৈশোরকাল কিশোরীদের এক নতুন অধ্যায়ের সূচনা করে। এ সময় তাদের শারীরিক পরিবর্তন হয়।মেয়েদের মধ্যে শারীরিক পরিবর্তন কয়েক বছর আগে শুরু হয়। তাদের দেহ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তারা নারীত্ব লাভ করে। এ জন্য তাদের বাড়তি খাদ্য গ্রহণ করতে হয়। এ বয়স থেকে কিশোরীদের মাসিক ঋতুস্রাব হয়, ফলে প্রতি মাসেই স্বাভাবিকভাবে কিছুটা রক্তহানি হয়, তা খাবারের মাধ্যমে পূরণ করতে হয়। শারীরিক এ পরিবর্তনের ফলে তাদের এক বড় রকমের মানসিক পরিবর্তন হয়। এ জন্য তারা এ সময় অনেক ভুল করে বলে তাদের বাবা-মায়ের সান্নিধ্য প্রয়োজন। সঠিক পরিচালনার অভাব হলে তাদের জীবনে অনেক ক্ষতি হতে পারে। এ জন্য মিনির মা বলেছেন, ‘কিশোরীদের জন্য এ সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’প্রশ্ন: কিশোর-কিশোরীরা দলের প্রতি আকৃষ্ট হয় কেন?উত্তর: দল গঠন করা কৈশোরকালের ছেলেমেয়েদের অন্যতম একটি বৈশিষ্ট্য। বিভিন্ন কারণে কিশোর-কিশোরীরা দল গঠন করতে পারে। এ কারণগুলো হলো—i. স্বাধীনতার চাহিদা মেটানোর স্বার্থেই কিশোর-কিশেরারীরা দলের প্রতি আকৃষ্ট হয়।ii. সমবয়সীদের সঙ্গে ভাবের আদান-প্রদান করার জন্য দল গঠন করে।iii. নিজের অস্তিত্ববোধ জাগ্রত করার জন্য দল গঠন করে। iv. নিজের ব্যক্তিসত্তার উন্মেষ ঘটিয়ে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কিশোর-কিশোরীরা দল গঠন করে। প্রশ্ন: প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক স্থাপনের উপকারিতা কী?উত্তর: নিজের প্রয়োজনের তাগিদেই প্রত্যেক মানুষকে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে চলতে হয়।পরিবার ও সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের সঙ্গে সঙ্গে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা আবশ্যক। কারণ প্রতিবেশী মানুষকে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করে থাকে। নিচে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক স্থাপনের গুরুত্ব লিপিবদ্ধ করা হলো—i. আকস্মিক দুর্ঘটনা থেকে মুক্তির জন্য প্রতিবেশীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ii. যখন মা-বাবা, ভাইবোন, আত্মীয়স্বজন পাশে থাকে না, তখন প্রতিবেশী পরম আত্মীয়ের ভূমিকা পালন করে।iii. জীবনে চলার পথকে মসৃণ ও অনুকরণযোগ্য করতে হলে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা অত্যন্ত প্রয়োজন।তৃতীয় খণ্ড: খাদ্য ও পুষ্টিজ্ঞানমূলকপ্রশ্ন-১: পুষ্টি কাকে বলে?উত্তর: যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু পরিপাকের মাধ্যমে বিশ্লেষিত হয়ে সরল শোষণযোগ্য উপাদানে পরিণত হয় এবং দেহে শোষিত হওয়ার পর এ উপাদানগুলো কোষের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও তাপশক্তি উৎপাদন প্রভৃতি জৈবিক প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পুষ্টি বলে।প্রশ্ন-২: প্রোটিন কী?উত্তর: প্রোটিন একটি জটিল জৈব পদার্থ, যা কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি রাসায়নিক মৌলিক পদার্থ দ্বারা গঠিত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল