প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। এ বিষয়ে ভালো নম্বর পেতে মনে রাখবে: ক. সুন্দর হাতের লেখায় সমৃদ্ধ। খ. যতটা সম্ভব কাটাকাটি বর্জন করতে হবে। গ. নির্ভুল বানান। ঘ. প্রাসঙ্গিক উত্তর। ঙ. প্রশ্নে যে কয়টি উত্তর চাইবে, তার সব কটি উত্তর লিখতে হবে।এখন যুক্তিবিদ্যা বিষয়ে বলি। আমি মনে করি, উচ্চমাধ্যমিক শ্রেণীতে মানবিক বিভাগে সবচেয়ে বেশি নম্বর পাওয়ার বিষয় হলো যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা প্রথম পত্রে অবরোহ অনুমানে অমাধ্যম অনুমানের অংশে, বৈধতা বিচার অংশে, যুক্তিবাক্য রূপান্তর ও সংস্থানের অংশে বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে। তা ছাড়া প্রথম পত্রে একটু খেয়াল করে পড়াশোনা করলে সহজেই A+ পাওয়া সম্ভব হবে। আবার যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের অংশেও ‘বৈধতা বিচার’ রয়েছে, তা দ্বিতীয় পত্রে নম্বর ওঠাতে সাহায্য করবে। দ্বিতীয় পত্র আরোহ অনুমানে একটু বেশি লিখতে হয়, তবে প্রাসঙ্গিক উত্তর লিখলে এই পত্রেও A+ পাওয়া সম্ভব। যুক্তিবিদ্যা পরীক্ষায় উপযুক্ত বিষয়গুলো খেয়াল রেখে পড়াশোনা করবে এবং পরীক্ষা দেবে।