প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছ সবাই। এ পরীক্ষা তোমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষার জগতে প্রবেশের জন্য প্রধান নিয়ামক এ পরীক্ষা। প্রত্যাশিত সাফল্যের জন্য প্রতিটি প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে হবে। মনে রাখতে হবে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে বহুনির্বাচনি প্রশ্ন, সৃজনশীল (উদ্দীপক) প্রশ্ন ও ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে পাস করতে হবে। বহুনির্বাচনি ও রচনামূলক প্রশ্নের উত্তরের জন্য মনোযোগসহকারে পাঠ্যবই পড়তে হবে। রচনামূলক প্রশ্নের উত্তরে তোমার নিজস্ব মতামত থাকতে হবে। পরীক্ষা খুব কাছে তাই প্রতিটি বিষয় ভালো করে রিভিশন দেবে। সমস্যা থাকলে শিক্ষক কিংবা সহপাঠীদের সহযোগিতা নিয়ে তা সমাধান করে নেবে। আত্মবিশ্বাস রেখো পরীক্ষা ভালো হবে।
অধ্যক্ষ
ঢাকা সিটি কলেজ, ঢাকা