সঠিক উত্তর লেখো অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয় থেকে নির্বাচিত ‘সঠিক উত্তরটি লেখো’ দেওয়া হলো। অধ্যায়-৬ ৩। গণতন্ত্রের অর্থ কী?ক. রাষ্ট্রপতির শাসন খ. জনগণের শাসন গ. একনায়কের শাসন ঘ. কোনোটিই নয়৪। গণতন্ত্র কোনটি দেয়?ক. সংবাদপত্রের স্বাধীনতা খ. মানুষের মত প্রকাশের স্বাধীনতা গ. নির্বাচনে অংশগ্রহণের অধিকার ঘ. ওপরের সব কটি৫। গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনটি?ক. ভয়ভীতি দেখানো খ. জোর করে কিছু করা গ. সহনশীলতা ঘ. নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া৬। সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কোনটি করতে হবে?ক. অধিকাংশের মতামত গ্রহণ করতে হবে খ. পরস্পর পরস্পরকে সহায়তা করতে হবে গ. ক ও খ উভয়ই ঘ. কোনোটিই নয়৭। বিদ্যালয় পরিচালনায় নেতৃত্ব দেন কে?ক. বিদ্যালয়ের প্রধান শিক্ষক খ. ক্লাস ক্যাপ্টেনের দ্বারা গঠিত কমিটি গ. সহকারী শিক্ষকেরা ঘ. এলাকার রাজনৈতিক নেতা৮। নেতৃত্বের গুণাবলি মানুষ কোথা থেকে অর্জন করে?ক. জন্মসূত্রে খ. পরিবেশ থেকে গ. ক ও খ উভয়ই ঘ. কোনোটিই নয়৯। কীভাবে নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করে?ক. প্রশিক্ষণের মাধ্যমে খ. অনুশীলনের মাধ্যমে গ. শক্তি প্রয়োগের মাধ্যমে ঘ. ক ও খ উভয়ই১০। নেতা কী করেন?ক. বিশৃঙ্খল সমাজকে জাগিয়ে তোলেন খ. সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনা দেন গ. সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনেন ঘ. ওপরের সব কটি১১। নিচের কোন গুণটি নেতার থাকা দরকার?ক. সবার সঙ্গে মিশতে পারা খ. স্পষ্ট ও সুন্দর করে কথা বলা গ. নিজের দোষ স্বীকার করা ঘ. ওপরের সব কটি১২। নেতা কীভাবে একটি কাজ সুষ্ঠুভাবে সমাধা করেন?ক. নিজের যোগ্যতা দিয়ে খ. নিজের দক্ষতা দিয়ে গ. শক্তি প্রয়োগের মাধ্যমে ঘ. ক ও খ উভয়ই১৩। কোথাও বেড়াতে যাওয়ার আগে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করি?ক. বেড়ানোর জায়গা খ. খরচ, দূরত্ব গ. সময় ঘ. ওপরের সব কটি১৪। গণতন্ত্র বলতে কী বোঝায়?ক. পরিবারের শাসন খ. আমলাদের শাসন গ. কতিপয় ব্যক্তির শাসন ঘ. জনগণের শাসন১৫। মতামতের ভিন্নতার কারণে আমাদের মধ্যে কী ধরনের সম্পর্ক গড়ে ওঠে।ক. সুসম্পর্ক খ. বন্ধুত্ব গ. বিভিন্নতা ঘ. ক ও গ দুটিই১৬। নেতা একটি বিশৃঙ্খল সমাজকে কী করতে পারেন?ক. নষ্ট করতে পারেন খ. এড়িয়ে চলতে পারেন গ. আরও বিশৃঙ্খল করতে পারেন ঘ. জাগিয়ে তুলতে পারেন১৭। আদর্শ নেতা হতে হলে কী গুণাবলি থাকা প্রয়োজন?ক. সম্পদশালী হতে হবে খ. উচ্চশিক্ষিত হতে হবে গ. দায়িত্ববোধ থাকতে হবে ঘ. স্বজনপ্রীতি করতে হবে১৮। যৌক্তিক মতামতের প্রতি আমাদের কী করা উচিত?ক. শ্রদ্ধা প্রদর্শন করা খ. ঘৃণা প্রদর্শন করা গ. অবহেলা করা ঘ. এড়িয়ে চলা। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৬: ৩। খ ৪। ঘ ৫। গ ৬। গ ৭। ক ৮। গ ৯। ঘ ১০। ঘ ১১। ঘ ১২। ঘ ১৩। ঘ ১৪। ঘ ১৫। গ ১৬। ঘ ১৭। গ ১৮। ক।